ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি প্রাইভেটকার থেকে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলো,সিলেট মৌলভীবাজার সদর থানাধীন সোনাপুর গ্রামের তাহির আলী ছেলে মোঃ ফয়সাল আহমেদ ও হবিগঞ্জ চুনাররুঘাট থানাধীন গনেশপুর গ্রামের মৃত কাছর মিয়ার ছেলে মরম আলী। বৃহস্পতিবার ২১ আগস্ট বিকাল আনুমানিক সোয়া ৫টার সময় পৌর শহরের ৬নং ওয়ার্ড বটতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
বাঞ্ছারামপুর থানার বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন জানান,
গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বটতলী এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো-গ-১৯-৭৩০২ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়ি তল্লাশী করে ৮ কেজি গাঁজা উদ্ধারসহ উল্লিখিত ২ মাদক কারবারীকে গ্রেফতার করে এবং মাদক বাহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করে পুলিশ থানা হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারী বলে স্বীকার করে। গ্রেফতারকৃত ফয়ছল আহমদের বিরুদ্ধে ইতিপূর্বে ৬টি চুরি মামলা, ১টি মাদক ও ১টি ডাকাতির প্রস্তুতিসহ মোট ৮টি মামলা এবং মরম আলীর বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি