Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

বাঞ্ছারামপুরে পেশা বদলে বিভিন্ন দপ্তরের ছাত্রলীগের দাপট, ২১ আগস্টে কেন্দ্র করে বিশৃঙ্খলার চেষ্টা!

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)।।
প্রকাশকাল : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চিহ্নিত নেতারা পেশা পরিবর্তন করে নতুন কৌশলে মাঠে নেমেছে। অভিযোগ উঠেছে, তারা বিভিন্ন পেশার আড়ালে এখন বিভিন্ন সরকারি দপ্তরে ঘোরাঘুরি করে প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা উপজেলার বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা এখন ভোল পাল্টে ঠিকাদার, সাংবাদিক, ব্যবসায়ী ও দাল সেজে উপজেলা পরিষদ, ভূমি অফিস, হাসপাতালসহ বিভিন্ন সরকারি দপ্তরে নিয়মিত যাতায়াত করছেন। সেখানে তারা কর্মকর্তাদের ভয়ভীতি দেখানো, ফাইল আটকে দালি করা এবং সাধারণ সেবা প্রার্থীদের হয়রানির চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, “যারা গত ১৫ বছর ছাত্রলীগের নাম ভাঙিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তারাই এখন নতুন রূপে ফিরে এসেছে। সরকারি অফিসে তাদের দাপটে সাধারণ মানুষ সেবা নিতে পারছে না। তারা পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়।”

সচেতন মহলের অভিযোগ, এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। প্রশাসনকে অকার্যকর দেখানো এবং বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতারা কৌশলে সরকারি দপ্তরগুলোকে টার্গেট করেছে।

তাদের এই অপতৎপরতা যে কোনো সময় বড় ধরনের বিশৃঙ্খলার জন্ম দিতে পারে।

এ বিষয়ে এলাকাবাসী অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, যারা পেশা বদলে সরকারি দপ্তরে ঘোরাঘুরি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বাঞ্ছারামপুরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

বাঞ্ছারামপুর থানা ওসি মোহাম্মদ ইয়াসিন থেকে প্রশ্ন করা হলে ছাত্রলীগের বিষয়ে, তিনি সাংবাদিকদের জানান, পুলিশ সাদা পোষাকে,আমাদের মোবাইল টিম কাজ করেছে।সবকিছু আমাদের নজরদারিতে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host