Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় আহত বাঞ্ছারামপুরের বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহমেদ বাক্কির ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া, রাষ্ট্রীয় মর্যাদা দাফন।

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)।।
প্রকাশকাল : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহমেদ বাক্কি মিয়া সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ বেলা ২টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

জানা যায়, গত রবিবার ১৬ আগস্ট দুপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি ২ মেয়ে ও ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে মোহাম্মদ শফি উদ্দিন বর্তমানে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত রয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহমেদ ফরদাবাদ গ্রামের মরহুম শামসুদ্দিন আহমেদের ছেলে। তিনি সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সেলিমের বড় ভাই। বিএনপি নেতা মহরম হানিফ চেয়ারম্যানের শ্বশুর এবং ইউসুফ নাহিদ কনের আপন নানা।

তিনি এলাকার একজন সামাজিক ও মানবিক মানুষ হিসেবে পরিচিত ছিলেন। শিক্ষা বিস্তারে তার অবদান ছিল উল্লেখযোগ্য। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের সাথে তিনি প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন।

তার মৃত্যুর খবরে ফরদাবাদসহ পুরো বাঞ্ছারামপুরে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী, সহযোদ্ধা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আজ শুক্রবার সকাল নয়টার সময় তার নিজ বাড়ি আলিয়া মাদ্রাসার মাঠে মরহুমের জানাজা ও দাফনের পারিবারিক কবরস্থানের দাফন করা হবে।মুক্তিযোদ্ধা ওসিয়ত মোতাবেক তার আপন নাতি জানাযার নামাজ পড়ান। জাতির দল মত নির্বিশেষে
হাজার হাজার মানুষ এ জানাযা অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host