Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

শরিফুন্নেছা শুভ্রা, কুলিয়ারচর।।
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
Oplus_131072

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে মো. ফয়সাল মিয়া (১৩) নামের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১১টার সময় উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর নামাপাড়া গ্রামের নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তাঁর মৃত্যু হয়। নিহত ফয়সাল মিয়া লক্ষ্মীপুর নামাপাড়া গ্রামের মোহাম্মদ আওয়াল মিয়ার ছোট ছেলে ও স্থানীয় লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
পরিবারের সদস্যরা জানান, ফয়সাল বিদ্যুৎপৃষ্ট হলে তাকে উদ্ধারের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
ফয়সালের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশী ও স্থানীয়রা তাকে একজন ভদ্র, নম্র ছেলে হিসেবে জানতো।
এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে, বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসক স্যারের নিকট থেকে লাশ দাফনের অনুমতি আনার পর লাশ দাফনের ব্যবস্থা করবে পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host