ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২৩ মামলার আসামি কুখ্যাত মাদক কারবারী ‘কসাই রুবেল’ কে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। সে পৌরসভার ৪নং ওয়ার্ড দক্ষিণ বাঞ্ছারামপুর এলাকার নূর আলীর ছেলে।
গতকাল মঙ্গলবার রাতে সফিরকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে নবীনগরগামী রাস্তার পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন জানান, গ্রেফতারকৃত জাবেদের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে। সে এলাকার চিহ্নিত মাদক কারবারী হিসেবে পরিচিত। তাকে গ্রেফতারকালে তার নিজ হেফাজতে রাখা ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।