ইউরোপে একমাত্র নিবন্ধনকৃত বাংলা সাংবাদিকদের সংগঠন “ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন” এর জমকালো অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রিসের রাজধানী এথেন্সে।
আগামী ২২ আগস্ট, শনিবার সন্ধ্যা ৭টায় এথেন্সের অভিজাত নোভোটেল হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোভোটেল হোটেল, মিখাইল ভোদা ৪-৬, এথেন্স, গ্রিস
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
আয়োজকরা জানান, এদিন শুধু সংগঠনের অভিষেকই নয়, ইউরোপসহ বহির্বিশ্বে বসবাসকারী বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হবে। একইসাথে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউরোপে বসবাসরত বাংলা ভাষাভাষী সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা ও পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে কাজ করবে বলে সংগঠনের নেতারা জানান।
অনুষ্ঠানে গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত সাংবাদিক, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও গুণীজনরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
প্রধান অতিথি জোনায়েদ সাকি তার বক্তব্যে ইউরোপীয় সকল প্রবাসীদের দুঃখ-কষ্টের কথা তুলে ধরবেন। তিনি বাংলাদেশের মানুষের পাশে থাকার পাশাপাশি বাংলাদেশ সরকারের উন্নয়ন কার্যক্রমে প্রবাসীদের অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করবেন এবং প্রবাসীদের অবদানের ভূয়সী প্রশংসা করবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
সবার প্রতি উন্মুক্ত আমন্ত্র আয়োজকরা প্রবাসী বাংলাদেশি ও শুভানুধ্যায়ী সবাইকে এ বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।