ভৈরবে একই পরিবারের ৫ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঘটনায় জেলা সিভিল সার্জন অফিসের কীটতত্ববিদ মুশফিকুর রহমান ও ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের নেতৃত্বে ভিজিলেন্স টিমের ওই বাড়ি সহ বেশ কিছু বাড়ি ঘর সরজমিন পরিদর্শন
করে পাওয়া যায় এডিসের লার ভা। পরে ওই এলাকায় মশক নিধনে ছড়ানো হয় কিট নাশক। এই শুধু কীটনাশক বিছানাতেই সফলতা আসবে না যদি জনসাধারণ সচেতন না হয়। এমনটাই জানিয়েছেন ভিজিলেন্স টিমের কর্মকর্তা গণ।
জানা যায়, ভৈরবে আগস্ট মাসে হঠাৎ করেই দেখা দেয় ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬/৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে ভর্তি দেওয়া হচ্ছে। তা ছাড়া বেসরকারি ক্লিনিকেই চিকিৎসা নিচ্ছেন অনেকে। একদিনে পুরো উপজেলা জুড়ে প্রায় অর্ধ শতাধিক লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়।
তাদের মধ্যে এই সপ্তাহে ভৈরবপুর গ্রামের আলিমুদ্দিন মিয়ার বাড়ি দুলাল মিয়া ঘরে ৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়। তার সূত্র ধরে কীটতত্ত্ববিদ মুশফিকুর রহমানের নেতৃত্বে ও ভৈরব পৌরসভার সমন্বয়ে ভিজিল্যান্স টিম পাঠানো হয়। এক সপ্তাহে ভৈরবপুর মধ্যে পাড়ায় ২২ জন ও কালিপুরে ১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। তা ছাড়া অন্যান্য গ্রামে ও কমবেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ববিদ মোশফিকুর রহমান বলেন,
আমরা জানতে গত ৩ দিনে ভৈরবপুরে ১০ জন এবং কালিপুরে ৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। আমরা আজ ভৈরব পৌর নির্বাহীকর্মকর্তা সহ ভৈরবপুরে এসে জরিপ করি। এখানে এসে এডিস মশার উপস্থিতিটা কেমন এটার জরিপ করি। এখানে হাজি আলিম উদ্দিনের বাড়িতে একই পরিবারের ৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত। উনার বাড়িতে এসে দেখতে পাই একটি পাত্রে দীর্ঘদিনের জমা থাকা পানি রয়েছে। ওই পানিতে ময়লা আবর্জনা জমে দূষিত হয়ে আছে। আমরা সেটার পরীক্ষা করে এডিস মশার লার্ভার উপস্থিতি পেয়েছি। এ লার্ভা থেকে আগামী ৩-৪ দিনের পূর্ণাঙ্গ এডিস মশায় রূপ রুপান্তর হবে। এ মশা যদি কাউকে কামড়ায়, তাহলে ঐ ব্যক্তি ৮-১০ দিনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবেন। ডেঙ্গু বা এডিস মশার বিস্তার রোধ করতে হলে শুধু মশক নিরোধক ঔষধ ব্যবহার করলেই চলবে না। আমাদও সচেতন হতে হবে। বাড়ির বারান্দায়, আঙিনায় কিংবা বাসা বাড়ির ছাদে, ফুলের টবে যাতে এমনকি পরিত্যক্ত কোনো পাত্রেও পানি জমে না থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ঐ জমে থাকা পানিতেই এডিস মশার বিস্তার হয় যা মানুষের জন্য প্রাণঘাতী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কিশোর কুমার ধর বলেন, গত কিছুদিন যাবৎ বেশ কিছু লোক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে চিকিৎসা নিতে। গত ৪ থেকে ৫ দিন যাবৎ প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে। আবার বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।