Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

ভৈরবে পুলিশে সাঁড়াশি অভিযানে ৫১ জন আটক

নিউজ ডেস্ক
প্রকাশকাল : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
Oplus_131072

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের বিভিন্ন স্থানে
রাতভর ভৈরব থানা পুলিশ সাঁড়াশি অভিযান চোর,ছিনতাইকারী মাদকসেবি,সন্দেহ ভাজন সহ বিভিন্ন রকমের অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িড থাকায় ৫১জনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে যাচাই বাছাই করে এবং থানায় কোন অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িত এমন কোনো পূর্ব রেকর্ড না থাকায় ৩০ জনকে তাদের অবিভাবকদের জিম্মায় ছেড়ে দেত্তয়া হয়। ২১ জনকে বিভিন্ন অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে । আটককৃতদের অভিভাবকদের সতর্ক করা হয় রাত ১১ টার পর কোন সুনিদ্রিষ্ট কারণ ছাড়া রাস্তায় ঘুরাঘুরি করতে পাওয়া গেলেই আইনি ব্যবস্থা নেত্তয়া হবে বলে জানিয়েছেন ভৈরব সার্কেল এর এএসপি আবু মুসা শেখ।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, ভৈরবে ইদানীং চুরি, ছিনতাই ও মাদক সেবন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হওয়া সহ বিভিন্ন অপরাধ মূলক কার্য্যক্রম বৃদ্ধি পেয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ভৈরব সার্কেলের এএসপি আবু মুসা শেখের নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালায় পুলিশ। এই সময় কারণ ছাড়া গভীর রাতে রাস্তায় ঘুরাঘুরি সহ বিভিন্ন অভিযোগে ৫১ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের মধ্যে ৪ জন অপ্রাপ্ত বয়স (১৮ বছরের কম) ও অপরাধের ধরন বিবেচনা করে অবিভাবকদের জিম্মায় ছেড়ে দেত্তয়া হয়। পরবর্তীতে একই অপরাধে আটক হলে যেতে হবে জেল খানায় এমনটিই জানিয়েছেন পুলিশের কর্মকর্তাগণ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host