Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে ক্ষোভ, ষড়যন্ত্র দেখছে এলাকাবাসী

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)।।
প্রকাশকাল : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের আকস্মিক বদলির খবরে উপজেলা জুড়ে তীব্র ক্ষোভ ও আলোচনার ঝড় বইছে। একজন সৎ, সাহসী ও জনবান্ধব কর্মকর্তার এমন বদলি কার ইশারায় হয়েছে তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউএনও তরিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলার সকল সরকারি প্রজেক্ট, উন্নয়নমূলক কাজ ও প্রশাসনিক কার্যক্রম অত্যন্ত সততা ও স্বচ্ছতার সাথে পরিচালনা করে আসছিলেন। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, টেন্ডারবাজি ও প্রভাবশালী মহলের চাপের কাছে তিনি কখনো মাথা নত করেননি।

স্থানীয়দের অভিযোগ, তার এই কঠোর ও সৎ অবস্থানের কারণে একটি সুবিধাবাদী ও দুর্নীতিবাজ চক্র কোণঠাসা হয়ে পড়ে। যারা দীর্ঘদিন ধরে উন্নয়ন প্রকল্প থেকে অবৈধ সুবিধা নিতে চেয়েছিল, তারাই পেছন থেকে কলকাঠি নেড়ে এই জনবান্ধব কর্মকর্তাকে সরানোর ষড়যন্ত্র করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সরকারি কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধি জানান, “ইউএনও তরিকুল ইসলাম স্যার অত্যন্ত ভালো মানুষ ছিলেন। সাধারণ মানুষের জন্য তার দরজা সবসময় খোলা ছিল। এক টাকার অনিয়মও তিনি সহ্য করতেন না। তার বদলিতে আমরা হতবাক।”

একজন সৎ অফিসার যদি সততার পুরস্কার হিসেবে বদলির শিকার হন, তাহলে প্রশাসনের ওপর মানুষের আস্থা কোথায় থাকবে? এমন প্রশ্ন এখন বাঞ্ছারামপুরের সর্বস্তরের মানুষের।

এই অযৌক্তিক বদলির আদেশ বাতিল করে ইউএনও তরিকুল ইসলামকে স্বপদে বহাল রাখার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল ও সাধারণ জনগণ। একই সাথে এর পেছনে কারা জড়িত তা তদন্ত করে প্রকাশ করার দাবিও উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host