ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের পাড়াতলী পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ সমাজসেবক ও বিএনপির ছাত্রদল নেতা *আশরাফুল ইসলাম জিসান*। একই সাথে কমিটির সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন *আমেনা আক্তার*।
নবগঠিত এই কমিটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করবে বলে আশা করছেন এলাকাবাসী।
জানা যায়, আশরাফুল ইসলাম জিসান ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি ছাত্রদলের একজন রাজপথ কাঁপানো কর্মী ও “জিয়ার সৈনিক” হিসেবে পরিচিত ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সাথেও জড়িত।
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল ইসলাম জিসান বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে পাড়াতলী পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে কাজ করবো। শিক্ষার গুণগত মান বাড়ানোই আমাদের প্রধান লক্ষ্য।”
নবনির্বাচিত সভাপতি ও সহসভাপতিকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।