জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠনের সম্মানে ভূষিত নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সড়কযোদ্ধাদের সঙ্গে ভৈরব থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ও নিসচার উপদেষ্টা মোহাম্মদ মাহবুবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় ভৈরব থানার ওসি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন নিসচা ভৈরব শাখার বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম ও অর্জন তুলে ধরেন। একই সঙ্গে ভৈরব বাসস্ট্যান্ড, দুর্জয় মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে বিদ্যমান অনিয়ম, যানজট এবং সড়ক ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানে পুলিশের সহযোগিতা কামনা করেন।
এ সময় ভৈরব থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান নিসচা ভৈরব শাখার বিভিন্ন সাফল্য, চালক প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি নিসচা ভৈরব শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপস্থিত সকল সড়কযোদ্ধাকে ধন্যবাদ জানান।
তিনি সড়ক নিরাপত্তার বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি চালকদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং মাদকবিরোধী অভিযান ও মাদক নির্মূলে পুলিশকে সহযোগিতা করার জন্য নিসচা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নিসচা ভৈরব শাখার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সুজন, প্রভাষক ইমরান হোসাইন, অর্থ সম্পাদক মোঃ জাকির হোসাইন বিএসসি, সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, প্রচার সম্পাদক আশরাফুল আলম, প্রকাশনা সম্পাদক জেসমিন আক্তার, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক আবেদ হোসেন পলাশ, যুব বিষয়ক সম্পাদক হাজী জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য মোঃ জাকির হোসেন, ফরহাদ আহমেদ, রুবিনা আক্তার, জহিরুল ইসলাম, হাজী কুদ্দুস হক, এইচ এম লোকমান হুদা, মাসুদুর রহমান রানা, ফারজানা সাদেহা এবং সদস্য আকলিমা বেগম, আলী আকরাম, মোঃ জুয়েল মিয়া, আখিনুর আক্তার স্বর্ণা, বনলতা ভাবনাসহ নিসচা ভৈরব শাখার অন্যান্য সড়কযোদ্ধারা।
মতবিনিময় সভা শেষে নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমানের হাতে নিসচা ভৈরব শাখার স্মরণিকা তুলে দেওয়া হয়। :::