Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

সিলেটে সড়ক দুর্ঘটনায় ভৈরবের বাউল শিল্পী ইসরাত জাহান পেহেলী নিহত

নিউজ ডেস্ক
প্রকাশকাল : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
Oplus_131072

সিলেটে সড়ক দুর্ঘটনায় ভৈরবের বাউল শিল্পী ইসরাত জাহান পেহেলী (১৭) নিহত হয়েছে। তিনি ভৈরব শহরের চন্ডিবের এলাকার ব্যবসায়ী মো.বাবুল মিয়ার মেয়ে। দুর্ঘটনায় নিহতের সাথে থাকা বাবাও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ ৭ আগষ্ট শুক্রবার সকাল সাড়ে ৭টার সিলেটের ওসমানীনগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

পরিবার সুত্রে জানা যায়, বাউল শিল্পী ইসরাত জাহান পেহেলী ছোট বয়স থেকে গান গাইতেন। তিনি দেশের বিভিন্ন স্থানে গান পরিবেশন করতেন। সিলেট শহরের নদার রামপাশা এলাকার বৈরাগী বাজার হযরত ছাবাল শাহ মাজারে একটি অনুষ্ঠানে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় ভৈরবের চন্ডিবের নিজ বাসা থেকে রওনা হন। সেখানে রাতে অনুষ্ঠানে গান পরিবেশন শেষে আজ শুক্রবার সকালে ঢাকাগামী ইউনিক পরিবহনে বাবা বাবুল মিয়াকে সাথে নিয়ে ভৈরবে উদ্দেশ্য রওনা হন। পথিমধ্যে হঠাৎ বিপরীত দিক থেকে আসা সিলেটগামী বেঙ্গল পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয় বাউল শিল্পী ইসরাত জাহান পেহেলী। এসময় দুর্ঘটনায় গুরুতর আহত হয় নিহতের পিতা বাবুল মিয়া। এদিকে মৃত্যুর খবর শুনে
শোকে স্তদ্ধ পুরো পরিবার।

নিহত বাউল শিল্পীর বড় ভাই জিহান মিয়া বলেন, আমার ছোট বোন ছোটকাল থেকেই গান গাইতে ভালোবাসতেন। সেইজন্য পড়াশুনা বেশি করতে পারেনি। অল্পদিনেই সে তার গান দিয়ে অনেক জনপ্রিয় হয়ে উঠেছিলো। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটের একটি মাজারের অনুষ্ঠানে গান গাইতে বাসা থেকে বের হন। সেখানে রাতে অনুষ্ঠান শেষে আজ সকালে সিলেট থেকে বাসে করে ভৈরবে ফেরার পথে আমার বোন প্রাণ হারায়। এসময় আমার বাবাও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহবুর রহমান জানান, সকালে সিলেটের ওসমানীনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় ভৈরবের বাউল শিল্পী ইসরাত জাহান পেহেলী মারা যাওয়ার বিষয়টি জেনেছি। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host