Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

সিলেটে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে কুলিয়ারচরের ঠিকাদার সাইফুলসহ প্রাণ গেল ৮ জনের; আহত-২৫

কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
প্রকাশকাল : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
Oplus_131072

সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের ঠিকাদার মো. সাইফুল ইসলাম (৫৫) সহ ৮জনের প্রানহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছে কুলিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুকসহ অন্তত ২৫জন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, কাশিকাপন এলাকায় সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাস ঢাকামুখী ইউনিক পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ইউনিক পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ইউনিক পরিবহনের ৮জন যাত্রী নিহত হন। নিহতের মধ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরের ঠিকাদার মো. সাইফুল ইসলামও রয়েছেন। আহতের মধ্যে গুরুতর অবস্থায় কুলিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুকসহ অনেককেই উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত ঠিকাদার মো. সাইফুল ইসলাম কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মুন্সি বাড়ি গ্রামের মরহুম মো. শাফি উদ্দিনের বড় ছেলে এবং কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কুলিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক। তিনি বন্ধুবান্ধবদের সাথে নিয়ে সিলেট ভ্রমণে গিয়েছিলেন।

গুরুতর আহত মো. ফারুকুল ইসলাম ফারুক কুলিয়ারচর পৌর এলাকার পূর্ব গাইলকাটা মহল্লার বাসিন্দা।

ওসমানীনগর থানা থেকে জানানো হয়েছে, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে, তাৎক্ষণিকভাবে অন্যান্য নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

সড়ক দূর্ঘটনায় কুলিয়ারচরের ঠিকাদার মো. সাইফুল ইসলামসহ ৮ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। এছাড়া তিনি কুলিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক সহ সকল আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় সনাক্তের কাজ চলছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host