Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ আহত ২৫ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক
প্রকাশকাল : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
Oplus_131072

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে কয়েকটি বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র‍্যাব ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে কাজ করেন।

সোমবার (২৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

নিহত ব্যক্তি হলেন মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে মাসুদ (৪০)।

আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশে গড়ে ওঠা একটি বাজারের নামকরণ নিয়ে প্রায় ৩০ বছর ধরে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছে। সম্প্রতি বিষয়টি নিয়ে আবারও উত্তেজনা সৃষ্টি হলে সোমবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

সংঘর্ষের কারণে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল। এছাড়া রেল চলাচলেও বিঘ্ন ঘটে। বর্তমানে ভৈরব স্টেশন থেকে ঢাকা অভিমুখে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মূছা খান বলেন, বাজারের নামকরণকে কেন্দ্র করে সকাল ৮টার দিকে আকবরনগর ও মিরারচর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে একজন নিহত হয়েছেন এবং উভয় পক্ষের অন্তত বেশ কয়েকজন আহত হয়েছেন।

ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজিমুল হক বলেন, দুপুর পৌনে ২টার দিকে পুলিশ ও র‍্যাবের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সংঘর্ষে একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া কয়েকটি বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host