Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

ভৈরব স্টেশনে ট্রেন থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ

নিউজ ডেস্ক
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
Oplus_131072

ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাঁদ থেকে দাবিদারবিহীন ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ। আজ বৃহস্পতিবার ২৩ জুলাই দুপুর সোয়া ১২টার সময় উল্লিখিত পরিমানের গাঁজা উদ্ধার করা হয়। মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো.সাঈদ আহমেদ।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো.সাঈদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের এসি কোচের ছাঁদে বিশেষ কায়দায় রক্ষিত ১১ কেজি গাঁজা ঢাকায় নিয়ে যাচ্ছে। ট্রেনটি ভৈরব স্টেশনে আসার পর তথ্যমতে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে এসি কোচের ছাদে সুকৌশলে রক্ষিত অবস্থায় সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ছোট বড়ো ৭টি পোটলায় মোট ১১ কেজি গাঁজা উদ্ধার সহ জব্দ করা হয়েছে। তবে কোন দাবিদার পাওয়া যায়নি। গাঁজার প্রকৃত দাবীদারকে খুজে বের করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host