Logo
শিরোনাম :
ভৈরব স্টেশনে ট্রেনের ছাঁদ থেকে গাঁজা উদ্ধার ১০ পুলিশ সদস্যের বদলী উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান রেল কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ভৈরব স্টেশনে মানববন্ধন ও প্রতিবাদসভা ভৈরবে ১০ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার ভৈরবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে স্বামী-স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার কুলিয়ারচরে জুয়েল হত্যা: নিরপরাধদের অব্যাহতি ও প্রকৃত খুনিদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে বড়চারাবাসী চিরকুটে লেখা ছিল- “আপনি আগামী এক মাসের মধ্যে ভৈরব ছেড়ে দিন। না হলে আপনার পরিণতি ভয়ংকর হবে।” ভৈরবে ৩ বারের মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ ইন্তেকাল করেছেন কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক শোক সংবাদ ভৈরব পৌরসভার সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা ফকরুল আলম আক্কাছ আর নেই।। তিনি কিছুক্ষণ আগে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন

মোঃ আরিফুল ইসলাম সভাপতি ও মোঃ আলাল উদ্দিন সাধারণ সম্পাদক: ভৈরবকে একটি নিরাপদ সড়কবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”

নিউজ ডেস্ক
প্রকাশকাল : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
Oplus_131072

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠনের সম্মানে ভূষিত নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার ২০২৬–২০২৭ মেয়াদের জন্য আগামী দুই বছরের ৮৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ আরিফুল ইসলাম সভাপতি এবং ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক এবং দৈনিক পূর্বকণ্ঠের নির্বাহী সম্পাদক মোঃ আলাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটিতে ৩৯ সদস্যের কার্যকরী কমিটি, ৪৪ জন সাধারণ সদস্য, ৭ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৫ সদস্যের পৃষ্ঠপোষক কমিটি অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি: আলহাজ্ব আল মামুন, মোঃ জসিম উদ্দিন রবীন ও আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম; সহ-সাধারণ সম্পাদক: মোঃ দেলোয়ার হোসেন সুজন, প্রভাষক ইমরান হোসাইন ও সাবিনা ইয়াসমিন; অর্থ সম্পাদক: মোঃ জাকির হোসেন (বিএসসি); সাংগঠনিক সম্পাদক: শাহ আলম জনি; দপ্তর সম্পাদক: রাকিব হোসাইন; প্রচার সম্পাদক: মোঃ আশরাফুল আলম; প্রকাশনা সম্পাদক: জেসমিন আক্তার; দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক: আবেদ হোসেন পলাশ; আইন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান; সাংস্কৃতিক সম্পাদক: ফাতেমা বেগম দীপালী; সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক: তানভীর আহমেদ; মহিলা বিষয়ক সম্পাদক: ফারজানা রহমান সুধা এবং যুব বিষয়ক সম্পাদক: হাজী জামান।
এছাড়া কার্যকরী কমিটির সদস্য ও সাধারণ সদস্য পদে বিভিন্ন শ্রেণি-পেশার সমাজসেবক, সাংবাদিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী, তরুণ সংগঠক এবং স্বেচ্ছাসেবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মোঃ আরিফুল ইসলাম বলেন, “সকলকে সঙ্গে নিয়ে নিরাপদ সড়ক আন্দোলনকে আরও বেগবান করা, জনসচেতনতা বৃদ্ধি এবং ভৈরবকে একটি নিরাপদ সড়কবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”
সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন বলেন, “নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও জনসচেতনতামূলক কার্যক্রম, শিক্ষামূলক কর্মসূচি, সড়ক নিরাপত্তা বিষয়ক প্রচারণা এবং সামাজিক উদ্যোগ আরও ব্যাপকভাবে পরিচালনা করবে। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
নবগঠিত কমিটিকে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অভিনন্দন জানিয়েছেন এবং নতুন নেতৃত্বের মাধ্যমে নিরাপদ সড়ক আন্দোলন আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host