Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

ভৈরব বাজারে ভেঙে পড়েছে ঝুঁকিপূর্ণ ভবনের একাংশ

নিউজ ডেস্ক
প্রকাশকাল : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

 

কিশোরগঞ্জের ভৈরবে আকস্মিক ভেঙে পড়েছে প্রাচীনকালের নির্মিত জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবন। অল্পের জন্য রক্ষা পেল বিল্ডিংয়ের নিচে থাকা ব্যবসায়ীরা। ১২ জুলাই রাত নয়টায় পৌর শহরের দুধ বাজার এলাকায় তারেক মিয়া নামে এক ব্যক্তির বিল্ডিং ভেঙে এই ঘটনা ঘটে। তৎক্ষণাৎ খবর পেয়ে ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, প্রাচীনকালে নির্মিত প্রায় অর্ধশতাধিক বিল্ডিং রয়েছে শহরজুড়ে। পৌর প্রশাসনকে তোয়াক্কা না করে বছরের পর বছর বিল্ডিং গুলো শত ঝুঁকির মধ্যেও ব্যবহার করছে মালিক পক্ষ। ব্যবসায়ীরা বিল্ডিংগুলো ভাড়া নিয়ে কেউ করেছে গোডাউন আবার কেউ বিভিন্ন পণ্যের ব্যবসা পরিচালনা করছেন। ভবনগুলোর নিচেও গড়ে উঠেছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। বিল্ডিং গুলোর পাশ ঘেঁষা রয়েছে মসজিদ ও নতুন নতুন বিল্ডিং। নদীরপাড়, হলুদ পট্টি, রানীর বাজার, চক বাজার, নতুনগল্লি, লোহাপট্টি ও টিনপট্টিসহ বাজার এলাকায় নদী পাড় ঘেঁষা এলাকায় বেশ কয়েকটি বিল্ডিং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনগুলো বাজারে পাশে হওয়ায় এসবের পাশে বা নিচে তৈরি হয়েছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিদিন শতাধিক মানুষ ঝুঁকিপূর্ণ ভবন এলাকায় আনাগোনা করলেও সাপ্তাহিক হাটে বিভিন্ন জেলা উপজেলা থেকে কয়েক হাজার মানুষ বাজারে আসে তাদের প্রয়োজনীয় কেনা কাটায়। ঝুঁকিপূর্ণ বিল্ডিং গুলোর নিচে চলে রমরমা ব্যবসা ও বুধবারের সাপ্তাহিক হাট। এ ঘটনায় ভৈরব বাজারে থাকা বাসিন্দারা রয়েছে চরম আতঙ্কে।

এদিকে পৌর প্রশাসনের পক্ষ থেকে একাধিক নোটিশ দিলেও কর্ণপাত করেনি ঝুঁকিপূর্ণ ভবন গুলোর মালিক পক্ষ। ১২ জুলাই রাত ৯টায় দুধ বাজার এলাকায় হঠাৎ ভেঙে পড়ে ঝুঁকিপূর্ণ ভবনটি। তবে রবিবার বাজার বন্ধের দিন হওয়ায় সেখানে তেমন কোন হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য রক্ষা পেয়েছে ঝুঁকিপূর্ণ ভবনের নিচে থাকা ব্যবসায়ীরা।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ভৈরব বাজারে নতুন বিল্ডিং তৈরি করতে পাইলিং ব্যবহার করা হয়। অধিক ঝাঁকুনিতে নতুন ভবনগুলোই কেঁপে উঠে। সেই সাথে প্রাচীনকালে নির্মিত ঝুঁকিপূর্ণ ভবনগুলো আরো ঝুঁকিতে থাকে। দুধ বাজারে তারেক মিয়ার ঝুঁকিপূর্ণ ভবনের পাশে একটি নতুন ভবনের পাইলিং হচ্ছে। তাই রবিবার দুপুরে তারেক মিয়ার বিল্ডিংয়ের বারান্দার একটি দেয়াল ভেঙে পড়ে। পরে রাত ৯টায় পুরো বারান্দা ভেঙে নিচে পড়ে যায়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রক্ত সৈনিক নজরুল ইসলাম বলেন, একাধিক বার আমরা স্থানীয়রা পুরাতন জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও পৌর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। ঝুঁকিপূর্ণ ভবনের পাশে একটি নতুন বিল্ডিংয়ের পাইলিংয়ের কাজ চলছে। আমরা চাই শহরের চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভবনগুলো পৌর প্রশাসনের পক্ষ থেকে অপসারণ করা হোক।

এ বিষয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আল আমিন বলেন, আমরা ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে দুইমাস আগেও বাজারে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং অপসারণের পরামর্শ দিয়েছি। এখানে শুধু বিল্ডিং গুলো ঝুঁকিপূর্ণ না পথচারী ও ব্যবসায়ীরা রয়েছে চরম ঝুঁকির মধ্যে। খবর পেয়ে আমরা এসেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ বিষয়ে পৌরসভা নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন বলেন, পৌরসভার কর্তৃপক্ষ পক্ষ যখনই জেনেছে ভবন ঝুঁকিপূর্ণ তখনই মালিক পক্ষকে নোটিশ করেছে। মালিকপক্ষ ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ না করলে পরবর্তীতে আর নোটিশ নয় পৌরসভার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনুর রশীদ বলেন, এক সপ্তাহ আগেও ভৈরব বাজারে বেশ কয়েকজন ঝুঁকিপূর্ণ ভবন মালিককে নোটিশ প্রদান করা হয়েছে। এখন আর মালিক পক্ষকে সুযোগ দেয়া হবে না। পৌর প্রশাসনের পক্ষ থেকে ১৩ জুলাই থেকে ভেঙে যাওয়া ভবনসহ ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণ করার প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host