বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের ২৯ নং চর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এ বছর বিদ্যালয় থেকে মোট ২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৩ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৯ জন শিক্ষার্থী। ১০০% পাসের হার নিয়ে উপজেলায় বিদ্যালয়টি অন্যতম সেরা ফলাফল করেছে।
*বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা:*
*ট্যালেন্টপুল: ১৩ জন*
তু-সিন আহমেদ, সাব্বির আহমেদ, আরিফুল ইসলাম,মারুফ আহমেদ, মাহমুদুল কামাল ফাহাদ, ছামির, আবু বক্কর, জিহাদ,সিয়াম,ইয়াসিন, আবু হামজা,আরিফা আক্তার, ফাহিমা আক্তার।
*সাধারণ গ্রেড: ৯ জন*
আব্দুল্লাহ, মিমতাহা, জান্নাতী আক্তার, উম্মেহানী, আরিফা আক্তার, মারিয়া আক্তার, ময়না আক্তার, আমেনা আক্তার, হেনা আক্তার সাইমা।
*শিক্ষক ও অভিভাবকদের প্রতিক্রিয়া*
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা বলেন, “শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য। আমরা আগামীতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই সাফল্যে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই তাদের অভিনন্দন জানাচ্ছেন।
এই ফলাফল সোনারামপুর তথা পুরো বাঞ্ছারামপুরের শিক্ষার মানকে আরো উজ্জ্বল করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
শিক্ষক, অভিভাবক ও সকল শিক্ষার্থীদের জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
তোমরাই বাঞ্ছারামপুরের ভবিষ্যৎ প্রজন্মকে অহংকার।