Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

হরিণ শিকারের ফাঁদ আর অসংখ্য কাঁকড়া জব্দ।। সুন্দরবনে ৪ শিকারী আটক

নিউজ ডেস্ক
প্রকাশকাল : শনিবার, ৪ জুলাই, ২০২৬
Oplus_131072

সুন্দরবনে হরিণ শিকার করতে ফাঁদ পাতার সময় ৪ শিকারীকে আটক করে বনরক্ষী কর্মীরা।
৪ জুলাই শনিবার ভোর রাতে চাঁদপাই রেঞ্জের মৃগামারী খাল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে হরিণ শিকারের বেশ কয়েকটি বিশেষ ফাঁদ ও কাঁকড়া জব্দ করে বনরক্ষকীরা। আটককৃত শিকারীরা হলেন মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের মৃত হাবিব হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার (৪৫), একই গ্রামের কাদের খানের ছেলে আতাউর খান (৫০), আলতাফ জমাদ্দারের ছেলে মোজাম জমাদ্দার (৩৩) এবং মৃত হাই জমাদ্দারের ছেলে রুহুল জমাদ্দার (৩৫)।

  1. সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা বলেন, গভীর রাতে সুন্দরবনের মৃগামারী খাল সংলগ্ন এলাকায় বন প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে হরিণ শিকারের চেষ্টা করে আটককৃত ৪ শিকারী। এ সময় বন বিভাগের টহল দল তাদের আটক করতে সক্ষম হয়।
    তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ফরিদ হাওলাদার ওরফে টাকু ফরিদ সুন্দরবন থেকে হরিণ শিকার করে আসছিল । এমন অভিযোগের ভিত্তিতে কয়েক দিনের নিয়মিত টহলের পর চিহ্নিত ওই হরিণ শিকারীদের আটক করতে সক্ষম হয় বন বিভাগ। অবশেষে কয়েক দিনের চেষ্টায় কুখ্যাত এই হরিণ শিকারীকে ৪ জুলাই আটক করা সম্ভব হয়।
    আটককৃত হরিণ শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের শেষে শনিবার তাদের বাগেরহাট আদালতে পাঠিয়েছে বন বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host