Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

প্রেষণে রয়েছে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ চিকিৎসক, সেবা বঞ্চিত রোগীরা

নিউজ ডেস্ক
প্রকাশকাল : রবিবার, ২৮ জুন, ২০২৬
Oplus_131072

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন পাওয়া ৫ চিকিৎসক প্রেষণে রয়েছেন। তদবির করে কর্মরত রয়েছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে। ভৈরবে পদায়ন হয়ে ঠিকঠাক বেতন নিলেও কর্ম করছেন ঢাকায়। এদিকে ভৈরবসহ আশপাশের জেলা উপজেলার সেবা গ্রহীতার নিয়মিত হচ্ছেন সেবা বঞ্চিত এমন অভিযোগ স্থানীয়দের৷
জানা যায়, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ ডিসেম্বর ২০২৪ সালে পদায়ন পেয়েছেন জুনিয়র কনসালটেন্ট (শিশু বিশেষজ্ঞ) ডা. রোমানা আক্তার হ্যাপি। তিনি ১ বছর যাবত ঢাকায় সরকারি কর্মচারী হাসপাতাল কর্মরত রয়েছেন। ৬ ডিসেম্বর ২০২৩ সালে উপজেলার সাদেকপুর ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন হিসেবে পদায়ন পাওয়া ডা. ইসমত তাহমিনা তাম্মি ও গজারিয়া ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন হিসেবে পদায়ন পাওয়া ডা. নৌশিন নুসরাত তিন বছর যাবত ঢাকা বিমানবন্দর সরকারি হাসপাতালে কর্মরত রয়েছে। এছাড়াও ১৮ জানুয়ারি ২০২৫ সালে আগানগর ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন হিসেবে পদায়ন পাওয়া ডা. সৈয়দা উম্মুল খায়ের দেড় বছর যাবত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও ১৬ নভেম্বর ২০২৫ সালে শ্রীনগর ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন পদায়ন পাওয়া ডা. ফাতেমা জাহান শিমুল এক বছর যাবত ঢাকার কুর্মিটোলা হাসপাতালে রয়েছেন।
বিভিন্ন সূত্র বলছে, ৫ জন চিকিৎসককে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন সময়ে পদায়ন করলেও তারা স্বজনদের বা পরিবারে দাপটে প্রভাব খাটিয়ে প্রেষণে ঢাকায় কর্মরত রয়েছে। অর্থাৎ কাগজপত্রে তাদের প্রদায়ণ ভৈরবে হলেও কর্মরত রয়েছেন ঢাকায়। আবার বেতনও নেন ভৈরব থেকে। কিন্তু কর্মস্থল তাদের ঢাকা।

সূত্রে আরো জানা যায়, ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের পদ রয়েছে ৩৩টি। পদগুলোর মধ্যে ২৬টি পদে চিকিৎসক পদায়ন করা হলেও এদের মধ্যে ৫ জন রয়েছে তদবিরে প্রেষণে। স্বাস্থ্য কমপ্লেক্স চলছে ২১ জন চিকিৎসক নিয়ে। এতে করে সকল ধরনের রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা।
সরেজমিনে ২৮ জুন বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে দেখা যায় কয়েক শতাধিক রোগী চিকিৎসা নিতে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন প্রায় ৬ শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
এদিকে রোগীদের মধ্যে বেশ কিছু রোগী আসেন ভৈরবের আশপাশের জেলা উপজেলা থেকে। সব ধরনের চিকিৎসা না পেয়ে হতাশ রোগীরা। চিকিৎসকদের অভাবে সঠিক চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন একাধিক রোগী।
উপজেলার কালিকাপ্রসাদ থেকে চিকিৎসা নিতে কল্পনা বেগম বলেন, ছেলে সিফাতকে জরুরী বিভাগে ডাক্তার দেখিয়েছি। এখন নিজের জন্য নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে চাইলে হাসপাতাল থেকে জানায় প্রাথমিক চিকিৎসা নিতে পারলেও নাক কান গলা বিশেষজ্ঞ কোনো ডাক্তান নেই। তাই ফিরে যাচ্ছি।
৫ বছরের শিশু নিলাশকে চিকিৎসা দিতে আসা হোসনা বেগম বলেন, হাসপাতালে কোনো শিশু বিশেষজ্ঞ ডাক্তার নাই তাই হতাশ হয়েছি। তবে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেয়া যাবে বলে জানিয়েছে হাসপাতাল থেকে।
এ বিষয়ে প্রেষণে থাকা ডা. ফাতেমা জাহান শিমুল বলেন, আমি স্বাস্থ্য বিভাগে চাকরি করি। কর্তৃপক্ষ যেভাবে আদেশ দেন সেভাবে কর্মস্থলে যেতে হয়। তিনি কোন তদবির করেননি বলে জানান।
ডা. রোমানা আক্তার হ্যাপি বলেন, কর্তৃপক্ষের নির্দেশে ঢাকায় সরকারি কর্মচারী হাসপাতালে কাজ করছি। একই কথা বললেন ডা. সৈয়দা উম্মুল খায়ের।
এ বিষয়ে ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, নিয়োগ ভৈরবে হলে অন্য জায়গায় কেন চাকরি করবে? এটা তো হওয়ার কথা না। আমি বিষয়টি আমাদের নেতা প্রতিমন্ত্রী শরীফুল আলম মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য কথা বলবো। যারা ভৈরবে পদায়ন হয়েও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেনি তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবো।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প. প. কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর জানান, পেডিয়াট্রিক এনসিডি নামের সরকারের একটি পাইলট প্রকল্প চালু রয়েছে। সম্পূর্ণ সেবাটির জন্য একজন শিশু বিশেষজ্ঞ প্রয়োজন। শিশু বিশেষজ্ঞ ডাক্তার স্বাস্থ্য কমপ্লেক্স পদায়ন থাকা সত্ত্বেও তিনি কাজ করছেন ঢাকায় একটি হাসপাতাল। ভৈরবে চিকিৎসা নিতে আসাদের মধ্যে বেশির ভাগ রোগীই শিশু। বিশেষজ্ঞ ডাক্তার না থাকলে রোগীদের সঠিক চিকিৎসা দেয়া সম্ভব হয় না। প্রেষণে থাকা ডাক্তারদের ফেরানোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবেন বলে জানা তিনি।
ভৈরবের ৫ জন চিকিৎসক প্রেষণে থাকার বিষয়টি স্বীকার করে কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. নাজমুল করিম বলেন, প্রেষণের বিষয়ে সিদ্ধান্তটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। যখন কোন চিকিৎসককে পদায়ন করেন তখনই প্রেষণের বিষয়টি উল্লেখ করে দেন।
ডা. নাজমুল করীম আরো বলে, ভৈরবসহ জেলার একাধিক হাসপাতালে ডাক্তারদের একাধিক পদ শূন্য রয়েছে। এ বিষয়টি সমাধানের জন্য জেলার সংসদীয় আসনের মাননীয় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম মহোদয়কে অবহিত করা হয়েছে। সেই সাথে প্রতিমন্ত্রীও বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করবেন বলে প্রত্যুত্তরে তাকে জানিয়েছেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host