গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ নাসির (৪৬) ও মতিন (২০) নামে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা। ২৬ জুন শুক্রবার রাত আনুমানিক পৌনে ২টার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন দ্বারিয়াপুর হাতাপাড়া থেকে এ ২ জনকে আটক ক করা হয়। আটককৃত নাসির চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চর ইসলামপুর গ্রামের মৃত আব্দুল ওহাব মিয়ার ছেলে ও মতিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন নতুন বাররশিয়া গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল ২৬ জুন দিবাগত রাত আনুমানিক পৌনে ২টার সময় দ্বারিয়াপুর হাতাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৪ কেজি গাঁজাসহ উল্লিখিত ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মাদক পরিবহনে তাদের ব্যবহৃত ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িত ২ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।