Logo
শিরোনাম :
ভৈরবে ১০ ফুট লম্ভা গাঁজা গাছ সহ আটক হলেন গাঁজাচাষী হেলাল মিয়া ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ গ্রেপ্তার ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ভৈরব ষ্টেশনে ট্রেন থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশকাল : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
Oplus_131072

ভৈরব ষ্টেশনে ট্রেন থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে ট্রেন থেকে বোরহান (২৫) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ। সে ভৈরবপুর এলাকার লিটন মোল্লার ছেলে। আজ শুক্রবার দুপুরে রেলওয়ে থানায় সংবাদ সম্মেলনে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাইদ আহমেদ জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত ট্রেন থেকে আজ শুক্রবার ভোরে ১ কেজি ৭ শগ্রাম গাজাসহ তাকে গ্রেফতার করে । পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠায় । তিনি আরো জানান রেলওয়ে পুলিশ বিগত ৬ মাসে রেলওয়ে জংশর ষ্টেশনের প্লাট ফর্ম ও ট্রেনের ছাদে বিশেষ অভিযানে ২শ৩৯ কেজি গাজা ১০ বোতল মদ উদ্ধার করা হয়েছে । তার মধ্যে রেলওয়ে পুলিশ ৯৬ কেজি গাজাঁ এবং র‌্যাবের সাথে যৌথ অভিযানে১শ৫৩ কেজি গাজাঁ উদ্ধার করে জব্দ করা হয়েছে । যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা। এছাড়া স্টেশন এলাকা সহ প্লাটফর্ম ও ট্রেনে বিভিন্ন অপরাধে জড়িতন১৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতদের মাঝে বিভিন্ন অপরাধে ৭৮ জনকে ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। তাছাড়া নিয়মিত মামলা দেয়া হয়েছে ৫৮ জনকে । তাছাড়া শিকল পরিহিত মানসিক ভারসাম্যহীন একাধিক ব্যক্তিকে কাউন্সিলিং করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং স্কুল ও কলেজ ফাকিঁ দিয়ে নরসিংদীর বিভিন্ন এলাকা থেকে ট্রেনের ছাদে ভ্রমণ করে ভৈরবে আসা শিক্ষার্থীদের আটক করে কাউন্সিলিং করে তাদের অভিভাবক ও শিক্ষকদের জিম্মায় দেয়া হয়েছে । শুধু তাই নয় আলোচিত কলেজ ছাত্র ইউসুফ হত্যাকারী মামলার ১০ আসামীর মধ্যে ৯ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে । এছাড়া ও টিকেট কালোবাজারী, চোর ,ছিনতাইকারী ও ট্রেনে মাদক পাচার রোধে অভিযান অব্যাহত আছে বলে জানান, ভৈবে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ । কিন্ত একটি চক্র তার অভিযান
কে বাধাগ্রস্ত করতে এবং সুনাম ক্ষুণ্ণ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে । তিনি জানান, গত ৯ ও ১৪ জুন ট্রেনের ছাদ থেকে কোন মাদক উদ্ধার হয়নি । অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে । যদি মাদক উদ্ধার করা হতো বা এ ধরনের অভিযান হয়ে থাকে তাহলে ষ্টেশনে সিসিটিভি লাগানো আছে যা চেক করে দেখলে সত্যতা বেরিয়ে আসবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host