Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

​চোরকে ‘নাগিনী নাচ’ নাচিয়ে ছাড়ল জনতা

নিউজ ডেস্ক
প্রকাশকাল : শনিবার, ৬ জুন, ২০২৬
Oplus_131072

​চোরকে ‘নাগিনী নাচ’ নাচিয়ে ছাড়ল জনতা

​​বাগেরহাটের মোংলায় শিপন( ৩২) নামে এক চোরকে আটকের পর তাকে সাপের নাচ নাচিয়ে ছেড়ে দেয় এলাকাবাসী।
ওই যুবকের কাছ থেকে তখন তালা খোলার বিভিন্ন আকারের প্রায় ৬০টি চাবি উদ্ধার করা হয়। ​শনিবার মধ্য রাতে মোংলা উপজেলার জয়বাংলা এলাকায় এই ঘটনা ঘটে।
​আটক শিপন (৩০) উপজেলার কানাইনগর এলাকার বাসিন্দা। শিপন দীর্ঘদিন ধরে চুরির পেশায় জড়িত স্থানীয়রা জানায়।
​এলাকাবাসী বলেন,গভীর রাতে জয়বাংলা এলাকার বাসিন্দা সাদেক মিয়ার ঘরের তালা খোলার চেষ্টা করছিল।ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে শিপনকে হাতেনাতে আটক করে। পরে তার কাছে থাকা একটি থলি ব্যাগ থেকে বিভিন্ন আকারের প্রায় ৬০টি চাবি উদ্ধার করা হয়।
​এ বিষয়ে ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলাউদ্দিন হোসেন  বলেন, “এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে। তল্লাশির সময় তার কাছে বিপুল সংখ্যক চাবি উদ্ধার করা হলেও কেউ তাকে মারধর করেনি। ভবিষ্যতে যেন আর চুরি করবে না—এমন অঙ্গীকার নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”
​তিনি আরও বলেন, “ঘটনার সময় উপস্থিত লোকজনের অনুরোধে ওই যুবক ‘নাগিনী নাচ’ নেচেছে। পরে বিষয়টি এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করে।”
মোংলা থানার তদন্ত কর্মকর্তা মানিক চন্দ্র গাইন বলেন, ” ​এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host