চোরকে ‘নাগিনী নাচ’ নাচিয়ে ছাড়ল জনতা
বাগেরহাটের মোংলায় শিপন( ৩২) নামে এক চোরকে আটকের পর তাকে সাপের নাচ নাচিয়ে ছেড়ে দেয় এলাকাবাসী।
ওই যুবকের কাছ থেকে তখন তালা খোলার বিভিন্ন আকারের প্রায় ৬০টি চাবি উদ্ধার করা হয়। শনিবার মধ্য রাতে মোংলা উপজেলার জয়বাংলা এলাকায় এই ঘটনা ঘটে।
আটক শিপন (৩০) উপজেলার কানাইনগর এলাকার বাসিন্দা। শিপন দীর্ঘদিন ধরে চুরির পেশায় জড়িত স্থানীয়রা জানায়।
এলাকাবাসী বলেন,গভীর রাতে জয়বাংলা এলাকার বাসিন্দা সাদেক মিয়ার ঘরের তালা খোলার চেষ্টা করছিল।ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে শিপনকে হাতেনাতে আটক করে। পরে তার কাছে থাকা একটি থলি ব্যাগ থেকে বিভিন্ন আকারের প্রায় ৬০টি চাবি উদ্ধার করা হয়।
এ বিষয়ে ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলাউদ্দিন হোসেন বলেন, “এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে। তল্লাশির সময় তার কাছে বিপুল সংখ্যক চাবি উদ্ধার করা হলেও কেউ তাকে মারধর করেনি। ভবিষ্যতে যেন আর চুরি করবে না—এমন অঙ্গীকার নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “ঘটনার সময় উপস্থিত লোকজনের অনুরোধে ওই যুবক ‘নাগিনী নাচ’ নেচেছে। পরে বিষয়টি এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করে।”
মোংলা থানার তদন্ত কর্মকর্তা মানিক চন্দ্র গাইন বলেন, ” এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয় নি।