Logo

ভৈরবে লাশের পরিচয় সনাক্ত হলেও খোঁজ মিলছেনা পরিবারের

নিউজ ডেস্ক
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
Oplus_131072

ভৈরবে লাশের পরিচয় সনাক্ত হলেও খোঁজ মিলছেনা পরিবারের

কিশোরগঞ্জের ভৈরবে বিকাশ (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৮ মে বৃহস্পতিবার ভোরে পৌর কবরস্থানের সামনে থেকে প্রথমে অজ্ঞাত পরিচয়ের মরদেহটি উদ্ধার করা হয়। পরে পিবিআই এর মাধ্যমে পরিচয় শনাক্ত করা হলেও পাওয়া যায়নি নিহতের পরিবারও স্বজনদের।
নিহত বিকাশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার আড়াইসিধা এলাকার হেমা চন্দ্র সাহার ছেলে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন,২৮ মে বৃহস্পতিবার ভোরে পৌর কবরস্থানের সামনে থেকে প্রথমে অজ্ঞাত পরিচয়ের বিকাশ এর মরদেহ উদ্ধার করা হয়েছিল। বিকাশ এক জন ভবঘুরে মানুষ ছিল। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় সে স্টেশন ও কবরস্থান এলাকায় বসবাস করতেন। প্রথমে অজ্ঞাত পরিচয়ে উদ্ধারের পর মরদেহের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেয়া হয়। পরে পিবিআই এসে নিহতের মরদের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে। পরিচয় পাওয়ার পর আশুগঞ্জ থানার মাধ্যমে ঠিকানা শনাক্তের চেষ্টা করেও নিহতের পরিবারের কোন খোঁজ পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি বিকাশ স্টোক করে মৃত্যু বরণ করে থাকতে পারে। তবে মৃত্যুর আসল কারণ জানতে ২৯মে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host