ভৈরবে গাঁজাসহ ২ মাদক কারবাররি আটক
কিশোরগঞ্জের ভৈরবে গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা। সুকুমার সাঁওতাল (২৬) ও সানু ঝরা (১৬)। আজ রবিবার (২৪ মে ) বিকাল তিন ঘটিকার সময় শহরের দুর্জয় মোড় এলাকা হইতে তাদের আটক করা হয়। আটককৃত সুকুমার শাওতাল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন পূর্ব টিলা নালুয়া চা বাগান (০২নং আহম্মদাবাদ ইউনিয়নের) নবদ্বীপ শাওতালের ছেলে। সঙ্গিয় সানু ঝরা একই এলাকার রসিক লালের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের ইন্সপেক্টর চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব দুর্জয় মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। তথ্যমতে, মিতালি নামীয় (ঢাকা- সিলেট সুনামগঞ্জ)বাস (যার রেজি নং ঢাকা মেট্রো ব-১৫-৫৭৮৪) গাড়ির ভিতরে তল্লাশি অভিযান চালিয়ে সুকুমার সাঁওতাল ও সানু ঝরা নামে দুই জনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে রাখা তিন পোটলায় মোট চার কেজি গাঁজা উদ্ধারসহ জব্দ করেআটককৃতদের হেফাজতে নেয়া হয়। এ ব্যাপারে আটককৃত দুই জনের বিরুদ্ধে পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।