হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেলো আপন ২ ভাইসহ ৩ জন
হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেলো আপন ২ ভাইসহ ৩ জন।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১৮ জুন দুপুর বেলা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা সংলগ্ন এলাকায় বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলো মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের জহির মিয়ার দুই ছেলে হামিদ ও কাবিল, ও একই এলাকার রফিক মিয়ার ছেলে সাব্বির মিয়া।
হামিদ ও সাব্বিরের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও, কাবিল নামের এক জেলের মরদেহ হাওরের পানিতে তলিয়ে যায়। নিখোঁজ কাবিলের সন্ধানে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
স্থানীয়রা বলেন, প্রতিদিনের মতো আজ সকালেও নৌকা নিয়ে মাছ শিকারে গিয়েছিল ওই তিন জন। বেলা ১১টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ার সাথে তীব্র বজ্রপাত শুরু হলে সরাসরি তাদের নৌকার ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত এস আই আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাকালুকি হাওরের ফেঞ্চুগঞ্জ অংশে মাছ ধরতে গিয়ে আপন দুই ভাইসহ ৩ জনের বজ্রপাতের মৃত্যুর ঘটনা ঘটে। ইতোমধ্যে সাব্বির ও হামিদের মরদেহ উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছে কাবিল নামের একজন।