Logo
শিরোনাম :
ভৈরব স্টেশনে ট্রেনের ছাঁদ থেকে গাঁজা উদ্ধার ১০ পুলিশ সদস্যের বদলী উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান রেল কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ভৈরব স্টেশনে মানববন্ধন ও প্রতিবাদসভা ভৈরবে ১০ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার ভৈরবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে স্বামী-স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার কুলিয়ারচরে জুয়েল হত্যা: নিরপরাধদের অব্যাহতি ও প্রকৃত খুনিদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে বড়চারাবাসী চিরকুটে লেখা ছিল- “আপনি আগামী এক মাসের মধ্যে ভৈরব ছেড়ে দিন। না হলে আপনার পরিণতি ভয়ংকর হবে।” ভৈরবে ৩ বারের মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ ইন্তেকাল করেছেন কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক শোক সংবাদ ভৈরব পৌরসভার সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা ফকরুল আলম আক্কাছ আর নেই।। তিনি কিছুক্ষণ আগে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ৪ মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধি :
প্রকাশকাল : শনিবার, ২৩ মে, ২০২৬

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ৪ মাদক কারবরি গ্রেফতার
নিউজ ডেস্ক ॥
ময়মনসিংহে জেলা ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪ মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো আবু সাঈদ খান ওরফে রানা (৩৩), রনি খান (৩২), জুলহাস (২২) ও শাওন মিয়া (২১)। অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজতে রাখা ৫ কেজি গাঁজা ও ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ জব্দ করা হয়।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ মে বৃহস্পতিবার রাত ৯টার সময় ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি’র ওসি (দক্ষিণ), ওসি (উত্তর) এর পরিচালনায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে নগরের নিউ কলোনি এলাকা থেকে নেত্রকোণা জেলার পূর্বধলা থানাধীন বাদেপুটিকা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে সাঈদ খান ওরফে রানা ও মৃত আব্দুল রশীদ খানের ছেলে রনি খানকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পৃথক আরেকটি অভিযানে পাদ্রী মিশন রোড ভাটিকাশর এলাকা থেকে ময়মনসিংহের চরসিরতা ইউনিয়নের মুজিবুর রহমানের ছেলে জুলহাস ও গলগন্ডা শিক্ষা বোর্ড সংলগ্ন এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে শাওন মিয়াকে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। আসামিরা দীর্ঘদিন মাদক কারবারির সাথে জড়িত ছিল এবং এই চক্রের সাথে জড়িত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host