Logo
শিরোনাম :
ভৈরব স্টেশনে ট্রেনের ছাঁদ থেকে গাঁজা উদ্ধার ১০ পুলিশ সদস্যের বদলী উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান রেল কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ভৈরব স্টেশনে মানববন্ধন ও প্রতিবাদসভা ভৈরবে ১০ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার ভৈরবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে স্বামী-স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার কুলিয়ারচরে জুয়েল হত্যা: নিরপরাধদের অব্যাহতি ও প্রকৃত খুনিদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে বড়চারাবাসী চিরকুটে লেখা ছিল- “আপনি আগামী এক মাসের মধ্যে ভৈরব ছেড়ে দিন। না হলে আপনার পরিণতি ভয়ংকর হবে।” ভৈরবে ৩ বারের মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ ইন্তেকাল করেছেন কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক শোক সংবাদ ভৈরব পৌরসভার সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা ফকরুল আলম আক্কাছ আর নেই।। তিনি কিছুক্ষণ আগে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন

ভৈরব স্টেশনে ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ

প্রতিনিধি :
প্রকাশকাল : সোমবার, ১৮ মে, ২০২৬
Oplus_131072

ভৈরব স্টেশনে ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক।।

ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে তুফাজ্জল হুসেইন ওরফে আমির নামে এক মাদককারবারিকে আঠারো কেজি গাঁজাসহ আটক করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ। গতকাল রাত সাড়ে আটটার সময় ভৈরব থানার অফিসার ইনচার্জ সাঈদ আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকা গামী পারাবত এক্সপ্রেস ট্রেন থেকে তাকে আটক করা হয়। আটককৃত তোফাজ্জল ব্রাহ্মনবাড়ীয়া জেলার সদর থানা এলাকার আবুল খায়েরের ছেলে।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা গামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে আটটার দিকে ভৈরব স্টেশনে যাত্রা বিরতি করে। তথ্যের ভিত্তিতে ট্রেনের পিছনের দিকে একটি বগিতে অভিযান চালায় রেলওয়ে পুলিশ। এই সময় ছাদে ভ্রমণকারী তোফাজ্জলকে দেখে সন্দেহ ভাজন হিসেবে আটক করে পুলিশ। এ সময় তার সাথে থাকা একটি টুরিস্ট ব্যাগে তল্লাশি করে ৯ টি পোটলায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায় জড়িত বলে স্বীকার করেছে। আজ ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা হইতে গাঁজার চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় আটককৃত তোফাজ্জলের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে। অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
############


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host