ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের ছাদে বিশেষ কায়দায় রক্ষিত দাবীদার বিহীন ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ।
রেলওয়ে পুলিশ সুত্রে জানা যায়, আজ মঙ্গলবার ২১ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কালনী ট্রেনে একটি গাঁজার চালান ঢাকায় যাচ্ছে। কালনী ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে পৌছলে তথ্যের ভিত্তিতে
রেলওয়ে পুলিশ ট্রেনের ছাদে তল্লাশি অভিযান চালায়। তল্লাশির এক পর্যায়ে বিশেষ কায়দায় রক্ষিত গাঁজার ৪টি পোটলায় ৮ কেজি গাঁজা উদ্ধার সহ জব্দ করা হয়। এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।