Logo

ভৈরব বন্দর পরিদর্শনে এলেন নৌ-পুলিশের ডিআইজি কে এম আরিফুল হক

প্রতিনিধি :
প্রকাশকাল : শুক্রবার, ২২ মে, ২০২৬

ভৈরব বন্দর পরিদর্শনে এলেন নৌ-পুলিশের ডিআইজি কে এম আরিফুল হক
নিউজ ডেস্ক ।।
কিশোরগঞ্জের ভৈরব নৌ-বন্দরে আকস্মিক পরিদর্শনে আসেন ডিআইজি কে এম আরিফুল হক। আজ শুক্রবার (২২ মে) দুপুর বারটার দিকে নদী বন্দর পরিদর্শনে আসেন তিনি। ঈদে নদী পথে ঘর মুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ করতেই তিনি বন্দর পরিদর্শন করেন। এই সময় তিনি লঞ্চযাত্রী ও লঞ্চ মালিক ও ইজারাদারের সাথে কথা বলেন। ঈদে লঞ্চঘাট ও নদীতে টহল বৃদ্ধি সহ যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সব ধরনের ব্যবস্থা নেত্তয়ার কথা জানান।

ঢাকা রেঞ্জ নৌ-পুলিশ ডিআইজি কে এম আরিফুল হক, কোরবানির ঈদকে সামনে রেখে নৌ পথে সক্রিয় অপরাধী চক্র। তাই নদী পথে অপরাধ প্রবনতা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে তিনি বন্দর সহ নদী পথের গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন শেষে নৌ পুলিশকে নদীতে টহল বৃদ্ধি ও টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ প্রদান করেন। তিনি আরো বলেন, ঈদ যাত্রায় নৌ পথে মানুষের নিরাপদ যাতায়াত ও মালামাল পরিবহন করতে হবে। লঞ্চ নৌকা ও স্পিড বোটে অতিরিক্ত যাত্রী মালামাল পরিবহন করা যাবেনা। চাঁদাবাজি চুরি ডাকাতি রোধ করতে নদীপথে নৌ পুলিশের টহল বৃদ্ধি করতে হবে। এই সময় উপস্থিত ছিলেন, নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মনির হুসেইন সহ বিএনপির নেতৃবৃন্দ। পরে তিনি স্পিডবোট করে কয়েক দিন আগে ঘটে যাওয়া আশুগঞ্জের কাঠবাগান এলাকায় বাদাম ব্যবসায়ীদের বহনকারী নৌকায় ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host