কিশোরগঞ্জের ভৈরবে দুই হাজার পিস ইয়াবাসহ জাকির হোসেন (৫৩) নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা। সে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানাধীন সোনারামপুর ( কলাবাগান) এলাকার তাজুল ইসলামের ছেলে। আজ ৫ অক্টোবর বিকাল তিনটার সময় সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম দিকে ঢাকা সিলেট মহাসড়কের দক্ষিন পাশে টোল প্লাজার সামনে থেকে তাকে আটক করস হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে ইন্সপেক্টর চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকালে সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন এলাকা থেকে জাকির হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তথ্য মতে আটকের পর তার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে বিশেষ কায়দায় রক্ষিত দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আটককৃত জাকির হোসেনের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।