Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

ভৈরবে ২০ হাজার ঘনফুট মাটিভর্তি জাহাজ জব্দ।। ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
প্রকাশকাল : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে ফসলি জমি থেকে ২০ হাজার ঘনফুট মাটি কেটে নিয়ে পাচারের সময় একটি জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।। অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানাও করা হয় জাহাজ মালিককে।
কিশোরগঞ্জের ভৈরবে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে পাচারের সময় মাটি ভর্তি এমবি শাহ ফতুল্লাহ (১২)- (এম ০১-৪৫০৩)
নামক একটি জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে জমি থেকে মাটি উত্তোলনের দায়ে জাহাজ মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভৈরব বাজার জেটিঘাটে মাটিভর্তি জাহাজটি জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া, খলাপাড়ার হাওরের ফসলি জমি থেকে অবৈধভাবে একটি ভেকু দিয়ে মাটি কেটে জাহাজ ভর্তি করে রাজধানী শহরে পাচার করতো। এসময় বিআইডব্লিউটিএর একটি টিমসহ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক এর নেতৃত্বে ২০ হাজার ঘন ফুট মাটি ভর্তি জাহাজটি জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এমবি শাহ ফতুল্লাহ (১২)- (এম ০১-৪৫০৩) এর কর্মচারী মো.শামীম মিয়াকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে৷ অভিযানে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ ট্রাপিক ইন্সপেক্টর মো.জসিম উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ ঘটনায় ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক বলেন, অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে রাজধানী শহর এলাকায় পাচারের সময়ে মাটি ভর্তি একটি জাহাজ জব্দ করা হয়। অনুমতিবিহীন অবৈধভাবে জমি থেকে মাটি উত্তোলনের দায়ে জাহাজ মালিককে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জব্দকৃত জাহাজের মাটি পরবর্তীতে নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে বলে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host