Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশকাল : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। ১০ নভেম্বর দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ৯ নভেম্বর দিবাগত মধ্যরাতে পৌর শহরের কালিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন—পৌর শহরের কালিপুর উত্তরপাড়া এলাকার মৃত শামসু মিয়ার ছেলে শফিক মিয়া (২৮) এবং একই এলাকার দক্ষিণপাড়ার মৃত আতর মিয়ার ছেলে আমীর হোসেন (২৪)।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের কালিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মধ্যরাতে শহর পুলিশ ফাঁড়ির এসআই নুরুল হুদা ভূইয়ার নেতৃত্বে কালিপুর এলাকা থেকে মাদক কারবারি শফিক মিয়া ও আমীর হোসেনকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে ঢাকা ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host