Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

ভৈরবে স্বামী স্ত্রী সহ ৩ জন আটক।। ইয়াবা ও সেবনের উপকরণ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশকাল : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে স্বামী স্ত্রীসহ ৩ জনকে আটক করেছে আমাদের চেষ্টা নামক সংগঠনের সদস্যরা। আটককৃতরা হলো পঞ্চবটী পুকুরপাড় এলাকার আক্কা মিয়ার ছেলে সাদ্দাম,তার স্ত্রী মনি বেগম ও আক্কা মিয়ার অপর ছেলের স্ত্রী ওযুফা বেগম।

এ সময় তাদের হেফাজতে রাখা ৪ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণ উদ্ধার করা হয়েছে। আজ ২০ অক্টোবর মঙ্গলবার সন্ধায় পুকুরপাড় এলাকায় সাদ্দাম মিয়ার বসত ঘর থেকে তাদেরকে আটক করা হয়।
মাদক বিরোধী আমাদের চেষ্টা নামক সংগঠনের সভাপতি ও ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর মোহাম্মদ অপু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধায় সাদ্দাম মিয়ার বসত ঘরে এলাকার যুব সমাজ ও মুরুব্বিগন প্রবেশ করে। এসময় সাদ্দাম তার স্ত্রী মনি ও তার ছোট রতন মিয়ার স্ত্রী ওযুফা বেগমকে ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণ উদ্ধার সহ আটক করা হয়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে আটককৃতদের থানা হাজতে নিয়ে যায়। এলাকার যুবসমাজ ও মুরুব্বিদের মাদক বিরোধী আন্তরিক চেষ্টায় এক সময়ের মাদক পল্লী হিসেবে পরিচিত পুকুরপাড়কে অনেকটাই মাদক মুক্ত করা গেছে। এখন যদিও কেউ মাদক কেনা বেচায় সক্রিয় থাকে তাও অতি গোপনে এবং নানান কৌশলে। তবে মাদক বিরোধী অভিযান থেমে নেই। এলাকার চারিপাশেই আমাদের লোকজন নজর রাখছে। খবর পেলেই আমাদের লোকজন সেখানে উপস্থিত হয়ে মাদকসহ মাদক কারবারীদের আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করা হচ্ছে। আমরা আমাদের (পুকুরপাড়) এলাকায় আর কখনো মাদক বিক্রি ও সেবন করতে দেবোনা। মাদক বিরোধী আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host