বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় ভৈরবের কমলপুরস্থ বিএনপি কার্যালয়ে ভৈরব উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
ভৈরব উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন সুজনের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক জোবায়ের আল মাহমুদ আফজালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আলহাজ্ব আল মামুন, পৌর যুবদলের আহ্বায়ক হানিফ মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন দানিছসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা যুবদলের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এবং ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলামের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ভৈরব উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।