Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যদের অভিযানে মাদক কারবারী আটক

মিজানুর রহমান পাটোয়ারী
প্রকাশকাল : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যদের অভিযানে জালাল আহমেদ (৩২) নামে মাদক কারবারীকে আটক করা হয়েছে। সে হবিগঞ্জ জেলার লাখাই থানাধীন শালদিঘা গ্রামের জহুর আলীর ছেলে। আজ ২৭ সেপ্টেম্বর রবিবার দুপুর আনুমানিক আড়াইটার সময় সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে ইন্সপেক্টর চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানাধীন ভৈরবপুর এলাকাস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম দিকে ঢাকা সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে টোল প্লাজার সামনে রাস্তার উপর আসামীর ভাড়া করা সিএনজি থেকে আটক করা হয়। র এ সময় তার হেফাজত থাকা একটি ব্যাগ থেকে ২ কেজি পরিমাণ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সহ জব্দ করা হয়েছে। এ বিষয়ে আসামীর বিরুদ্ধে পরিদর্শক জনাব চন্দন গোপাল সুর বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় ০১(এক)টি নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host