Logo
শিরোনাম :
ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

ভৈরবে ভবঘুরে ও কিশোর গ্যাং সদস্যসহ ৪২ জন আটক।। মোচলেকা নিয়ে ৩৭ জনকে সাধারণ ক্ষমা

নিউজ ডেস্ক
প্রকাশকাল : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
Oplus_131072

ভৈরবে ভবঘুরে ও কিশোর গ্যাং সদস্যসহ ৪২ জন আটক।। মোচলেকা নিয়ে ৩৭ জনকে সাধারণ ক্ষমা

কিশোরগঞ্জের ভৈরব সাঁড়াশি অভিযানে ভবঘুরে ও কিশোর গ্যাং সদস্যসহ ৪২ জন আটক করেছে থানা পুলিশ। ১৫ জুন সোমবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩৭ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব-কুলিয়ারচর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু মুছা শেখ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ভৈরবে মাদক ও ছিনতাইয়ের পাশাপাশি ইদানীং কিশোর গ্যাংদের উৎপাত বেড়েছে। গত ২ সপ্তাহে রেলপথ ও সড়কপথ বন্ধ করে সংঘর্ষে লিপ্ত হয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এতে জনদুর্ভোগ তৈরি হয়। বিষয়টি নিয়ে সারাদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার তৈরি হয়।
ভৈরবে কিশোর গ্যাংয়ের সদস্যদের ও রাতে কাজ ছাড়া বাড়ির বাইরে থাকা ভবঘুরেদের ধরতে শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে ৪২জনকে গ্রেপ্তার করা হয়। এসময় সন্তানদের ছাড়িয়ে নিতে আসা অভিভাবককে সচেতনতা মূলক ও সতর্কতামূলক বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু মুছা শেখ।
এ বিষয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু মুছা শেখ বলেন, ভৈরবে দিন দিন কিশোর গ্যাং ও ভবঘুরে কিশোরদের দৌরাত্ম্য বেড়েছে। তারা বিভিন্ন সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশ ভৈরব বাজারে ও অপরাধপ্রবণ এলাকায় সন্ধ্যার পর কোন কিশোর গ্যাং সদস্য ও ভবঘুরে থাকতে পারবে না। ১৫ জুন রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত ছিনতাই ও মাদক স্পট এলাকাসহ অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৪২ জন ভবঘুরে ও কিশোর গ্যাং সদস্যদের আটক করা হয়েছে। এদের মধ্যে যাচাই-বাছাই করে ৩৭ জনকে সাধারণ ক্ষমা করে তাদের পরিবারের কাছে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ৫ জনের মধ্যে তিনজনের কাছে সুইস গিয়ার (চাকু) ও এক পুরিয়া গাঁজা পাওয়া যায় এছাড়াও দুইজনের নামে চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। অপরাধীদের ১৬ জুন দুপুরে আইনী প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। ভৈরবের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host