ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিরতিহীন
সোনার বাংলা ট্রেনের ছাঁদ থেকে দশ কেজি গাঁজা সহ জনকে আটক করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ। আটককৃতরা হলো কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গংগানগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল কাদির (২৭) ও একই এলাকার মনু মিয়ার ছেলে মনিহাজ মিয়া (২০)। শুক্রবার ২৩ অক্টোবর রাত পৌনে নয়টার সময় সোনার বাংলা ট্রেনের ছাঁদ থেকে তাদের আটক করা হয়।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিরতিহীন ঢাকাগামী সোনার বাংলা ট্রেনে করে গাঁজার একটি চালান ঢাকায় যাচ্ছে। সোনার বাংলা ট্রেনটি যেহেতু বিরতিহীন তাই উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করি। মাদকের বিষয়টি শতভাগ নিশ্চিত হয়ে উর্ধতন কর্মকর্তার নির্দেশ পেয়ে ভৈরব স্টেশনে ট্রেনটি থামিয়ে মাদক উদ্ধার করার জন্য স্টেশন কর্তৃপক্ষকে মেমো দিই। ট্রেনটি স্টেশনে পৌছলে তথ্য মতে পুলিশ মাদক উদ্ধারে বিশেষ অভিযান চালায়। এসময় ট্রেনের ছাদে বিশেষ কায়দায় রক্ষিত দুটি চটের বস্তায় করে পাঁচটি পোটলায় মোট দশ কেজি গাঁজা উদ্ধার সহ কাদির ও মনিহাজ নামে দুই জনকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে আনা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুনানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকা। এ ঘটনায় কাদির ও মনিহাজের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানার পুলিশ বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।