Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

ভৈরবে বিদ্যুৎতায়িত খাচায় ১ শ্রমিকের মৃত্যু।। গুরুতর আহত ৩

নিউজ ডেস্ক
প্রকাশকাল : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে ৭তলা বিল্ডিংয়ের পাইলিংয়ের সময় বিদ্যুৎতায়িত হয়ে শান্ত মিয়া (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এবং আরও দুই শ্রমিক আহত হয়েছে।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে শহরের ৭ং ওয়ার্ডের গোধূলি সিটি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত শান্ত মিয়া ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামের রুহুল আমিনের পুত্র। আহতরা হলেন একই এলাকার মৃত আব্দুল হাই মিয়ার পুত্র সোবেল মিয়া (৩৫) ও আবুল মিয়ার পুত্র মিন্টু মিয়া (২০)।

জানাযায়, গোধূলি সিটি এলাকায় আরিফুল ইসলাম সেন্টু নামে একব্যক্তির ৭তলা বিল্ডিংয়ের পাইলিং জন্য শ্রমিকরা প্রায় ২০দিন ধরে কাজ করছেন। আজ শুক্রবার কাজ করার সময় সকাল আনুমানিক ৮টার দিকে পাইলিংয়ের জন্য ৭০ ফিট লম্বা লোহার খাঁচা গর্তে ঢুকানোর সময় ক্যারেংয়ের হুক ছিঁড়ে যায়। এসময় লম্বা খাঁচাটি পার্শ্ববর্তী বিদ্যুৎতের এসটি লাইনের ক্যাবলে গিয়ে পড়লে খাঁচাটি বিদ্যুৎতায়িত হয়ে ৩ শ্রমিক গুরুতর আহত হন। পরে মালিক পক্ষের লোকজন ও অন্যান্য শ্রমিকরা স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবিবা জুঁই আহত দুই শ্রমিক সোবেল মিয়া ও মিন্টু মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন এবং শান্ত মিয়াকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী হাসান মিয়া বলেন, আমি সকালে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় পাইলিং দেখতে দাঁড়ায়। তখন দেখি লম্বা লোহার খাঁচাটি ক্যারেং ও শ্রমিকদের সহযোগিতায় গর্তে ঢুকানোর সময় পাশে থাকা বিদ্যুৎতের এসটি লাইনে গিয়ে পড়ে। এসময় বিদ্যুৎতায়িত হয়ে ৩শ্রমিক আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শান্ত মিয়াকে মৃত্যু ঘোষণা করেন এবং বাকী দুইজনকে কিশোরগঞ্জ হাসপাতালে রেফার্ড করেন।

নির্মাণ শ্রমিক জানান, সকালে পাইলিং করার সময় বিদ্যুৎ লাইনে লোহার জালিটি পড়ে গেলে শান্ত মিয়া মারা যায়। আর সোবল মিয়া ও মিন্টু মিয়াকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠায় ডাক্তার।

বিল্ডিংয়ের মালিক আরিফুল ইসলাম সেন্টু বলেন, শ্রমিকরা কাজ করার সময় ক্যারেংয়ের হুক ছিঁড়ে এ দূর্ঘটনা ঘটে। যথাসাধ্য সবকিছু মেনে সতর্কতার সঙ্গেই শ্রমিকরা কাজ করছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনা কখনোই কামনা করিনা। শান্ত মিয়ার পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। তারা ভৈরবে আসার জন্য রওনা দিয়েছে।

এবিষয়ে ভৈরব থানার এসআই আবুল হাসান বলেন, পাইলিং কাজ করতে গিয়ে বিদ্যুৎয়ায়িত হয়ে শান্ত মিয়া নামে এক নির্মাণ শ্রমিক মারা যায়। হাসপাতাল থেকে লাশ থানায় আনা হয়েছে। শুনেছি আরও দুই শ্রমিক আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host