Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

ভৈরবে বাল্কহেড চালককে ২ লাখ টাকা জরিমানা

মিজানুর রহমান পাটোয়ারী
প্রকাশকাল : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্কহেড চালককে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মেঘনা নদীসংলগ্ন নবাব ব্রিকফিল্ডের পাশে এই অভিযান পরিচালনা করা হয়।
​গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত ওই এলাকায় দুটি এক্সকেভেটর (ভোঁপু মেশিন) দিয়ে অবৈধভাবে মাটি কাটার বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এসময় ঘটনাস্থল থেকে অবৈধ মাটি উত্তোলনের সরঞ্জাম হিসেবে ১টি পল্টুন, ১টি বাল্কহেড এবং ২টি এক্সকেভেটর জব্দ করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের সময় আটককৃত বাল্কহেড চালক কোনো ধরনের বৈধ অনুমতি বা কাগজপত্র ছাড়াই অবৈধভাবে মাটি কাটার কথা স্বীকার করেন।

​এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক বলেন, নদীর তীর রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মেঘনা নদীর তীর ধ্বংস করে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ​তিনি আরও জানান, অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী বাল্কহেড চালককে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। ​অভিযান শেষে ঘটনাস্থল থেকে জব্দকৃত আলামতসমূহ স্থানীয় নৌপুলিশের জিম্মায় প্রদান করা হয়েছে। এ ঘটনায় পরিবেশ রক্ষায় প্রশাসনের আইনগত প্রক্রিয়া আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host