Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

ভৈরবে প্রথমবার ব্যাগ পদ্ধতিতে কলা চাষ।। সফলতা দেখে আগ্রহ বাড়ছে চাষীদের

জয়নাল আবেদীন রিটন
প্রকাশকাল : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে প্রথম বারের মত ব্যাগিং পদ্ধতিতে কলা চাষ করেছেন কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবর নগর গ্রামের কৃষক হাফিজুর রহমান। এই পদ্ধতিতে কলা চাষে ক্ষতিকর পোকামাকড়ের আক্রমন হয় না,,কলার ছড়ি বড় হওয়ার পাশাপাশি কলার সাইজও বড় হয় এবং অন্যান্য কলার চাইতে এই কলা খেতে সুস্বাদু। বিষমুক্ত হওয়ায় বাজারে এর চাহিদা থাকায় দাম ও বেশি পাওয়া যায়। এই পর্যন্ত তিনি পঞ্চাশ হাজার টাকার মতো কলা বিক্রি করেছেন। আরো প্রায় দুই লাখ টাকার মত কলা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। এতে তার মোট খরচ হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মত।

সরেজমিনে গিয়ে জানা যায়, ভৈরব উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও স্বার্বিক তত্বাবধানে প্রায় দুই বিঘা জমিতে চারশত নেপালী জাতের কলার চারা রোপন করেন। এতে তার ব্যাগিং সহ খরচ হয় ৪০ হাজার টাকারও অধিক। কলা রোপনের দুই মাসের মধ্যেই ফলন আসতে শুরু করে। কলার কাদি বড় হওয়ার সাথে সাথে তা ব্যাগিং করে দেওয়া হয়। এতে করে কলায় ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ না হত্তয়ায় বিষ প্রয়োগ করতে হয় না। তা ছাড়া মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের সার্বিক পরামর্শে কলার কাদি যেমন বড় হয়,তেমনি কলার কালার ও সাইজ আকর্ষণীয় হত্তয়ায় বাজারে এই কলার চাহিদা থাকায় ভালো বাজার দরও রয়েছে। তাই এই পদ্ধতিতে কলা চাষের প্রতি আগ্রহ বাড়ছে স্থানীয় চাষীদের।

কৃষক হাফিজুর রহমান বরেন, কৃষি অফিসারের পরামর্শে আমি দুই বিঘা জমিতে ব্যাগিং পদ্ধতিতে কলার চাষ করেছি। এ পদ্ধতিতে চাষ করলে পোকা মাকড়ে ফলনের কোনো ক্ষতি করতে পারবে না। ব্যাগিং করায় কলার সাইজ বড়ো হয়। কলার রং নষ্ট হয়না। ফলে বাজারের অন্যান্য কলার চাইতে এ কলার ভালো দাম পাওয়া যায় এবং এ কলার চাহিদাও বেশি। ব্যাগিং করে চাষ করায় আমার প্রায় চল্লিশ হাজারেরও বেশি টাকা খরছ হয়েছে। আমি এ পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো কলা বিক্রি করেছি। জমিতে এখনো পর্যন্ত যে পরিমান কলা আছে সেগুলো এক থেকে দেড় লাখ টাকা বিক্রি করতে পারবো।

কৃষাণী রুবিয়া বেগম বলেন, কৃষক হাফিজুর রহমান তার দুই বিঘঅ জমিতে ব্যাগিং পদ্ধতিতে কলার চাষ কেেছন। এ পদ্ধতিতে কলা চ৬াষ করে তিনি অনেক লাভবান হয়েছেন। তিনি তার দুই বিঘা জমিতে ব্যাগিং পদ্ধতিতে কলা চাষ করতে তার খরছ হয়েছে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা। দুই লক্ষধিক টাকা বিক্রি করনতে পারবেন বলে তিনি আশা করছেন। তার এ চাষ দেখে আমাদেরও ভালো গেগেছে। আমিও এ পদ্ধতিতে আমার জমিতে কলার চাষ করবো।

কৃষক রাসেল আহমেদ বলেন, ব্যাগ পদ্ধতিতে কলার চাষ আমাদের ভৈরবে এই প্রথম। এ চাষটা মুলত অন্যান্য কলা চাষের ব্যাতিক্রম। ব্যাগ পদ্ধতিতে করায় কলার ছড়িগুলো অনেক বড়ো হয়। একেকটা ছড়িতে বিশ থেকে বাইশটা কাদি হয়। প্রত্যেকটি কাদিতে কলা হয় পনেরো থেকে বিশটা। ব্যাগ ঢেকে দেয়ায় পোকা মাকড়ও কোন ক্ষতি করতে পারে না। দেখতে অনেক সুন্দর হওয়ায় বাজারে এ কলার চাহিদা ও দাম দুটোই বেশি। ফলে হাফিজুর রহমান অনেক টাকা লাভবান হতে পারবেন। আমরা এ পদ্ধতিটা জানতাম না। এখন জানলাম। সামনে আমরাও এভাবে কলার চাষ করবো। তাছাড়া হাফিজুরের এ চাষ দেখে এলাকার অনেক চাষী সিদ্ধান্ত নিয়েছে তারাও ব্যাগিং পদ্ধতিতে কলার চাষ করবে।

উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম বলেন, ভৈরবে এই প্রথম অন্নত প্রযুক্তির ব্যগিং পদ্ধতিতে পরিক্ষা মূলক ভাবে কলা চাষ করা হয়েছে। এতে ভালো ফলন, বিষ মুক্ত ভাবে কলা উৎপাদন সুন্দর রং সাইজে বড় খেতে সুস্বাদু হত্তয়ায় এবং ভালো বাজার দর ত্রেুতাদের চাহিদা থাকায় এই কলা চাষে কৃষকদের মধ্যে আগ্রহ পরিলক্ষিত হয়েছে। আশা করি আগামী তে ব্যাগিং পদ্ধতি তে কলা চাষ বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host