ভৈরবে পেটে ও পিঠে বাধা গাজাঁসহ মাদক কারবারী আটক
কিশোরগঞ্জের ভৈরবে পেটে ও পিঠে বাধা গাজাঁসহ মাদক কারবারী আপন মিয়া (২২)কে
আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা। সে ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর থানা এলাকার কাশিনগর নলগড়িয়া গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে।
২৬ অক্টোবর বিকাল আনুমানিক তিনটার সময় পৌর শহরের দুর্জয় মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকালে ভৈরব থানাধীন দূর্জয়মোড়ের পূর্ব পাশে সিলেট বাসষ্ট্যান্ড এলাকাস্থ মেসার্স শাহ সুলতান এন্টার প্রাইজ এর সামনে রাস্তার উপর সিলেট হতে ময়মনসিংহ গামী সাগরিকা নামীয় বাস ( যার রেজি নম্বর ময়মনসিংহ-ব ১১-০৩৩৬) এর ভিতরে আপন মিয়া নামে যাত্রীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পেটে পিঠে বাধা দুই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃত আপন মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।