Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

ভৈরবে নিজের পাতা ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন জজমিয়া

নিউজ ডেস্ক
প্রকাশকাল : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে নিজের পাতা বিদ্যুৎ ফাঁদে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন সাইদুর রহমান ওরফে জজ মিয়া নামের এক ব্যক্তি। আজ বেলা ১১টার দিকে উপজেলার তার নিজ বাড়ী শিমুলকান্দিতে এই ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর পর স্বজনরা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জজ মিয়া সাবেক মহিলা ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগমের স্বামী।

এলাকাবাসী জানায়, জজ মিয়া তার বাড়ীর পাশের জমিতে সে বেগুন চাষ করেচিল। কিন্তু ইদুরের উপদ্রবে অতিষ্ট হয়ে সে জমিতে ইদুঁর মারতে সেখানে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। আজ বেলা ১১ টার দিকে সে জমিতে গেলে অসতর্ক অবস্থায় সে নিজেই তার পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হন। সাথে সাথে তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে শিমুলকান্দী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলামিন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাটি খুবই দুঃখ জনক।তার মৃত্যুতে তিনি শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাঘ ফেরাত কামনা করেন।

এই ব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাটি খুবই দুঃখ জনক। শিক্ষিত লোকের এমন কাজ কাম্যনয়।পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদন ও হাসপাতালের রিপোর্টের ভিত্তিতে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host