Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

ভৈরবে টাস্কফোর্সের অভিযানে নারীসহ আটক ৩ জন।। ইয়াবা ও গাঁজা উদ্ধার

মিজানুর রহমান পাটোয়ারী
প্রকাশকাল : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানে মাদক সহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো কমলপুর পূর্বপাড়া এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে লিটন মিয়া (৩৪),পলতাকান্দা এলাকার সোহেল মিয়ার স্ত্রী (৩৮) ও কমলপুর এলাকার মৃত সোবহান মিয়ার আবুল বাশার (৫০)। পৃথক অভিযানে মোট ছিয়ানব্বই পিস ইয়াবা ও ত্রিশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
২৮ অক্টোবর সকাল এগারটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযান চালিয়ে উল্লিখিত তিন জনকে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের ইন্সপেক্টর চন্দন গোপাল সুর জানান,
সকাল এগারটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বাসস্ট্যান্ড ও পলতাকান্দা এলাকায় মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযান চালানো হয়। সকাল এগারটার সময় বাসস্ট্যান্ড দুর্জয়মোড় সংলগ্ন একটি খাবারের হোটেল থেকে হোটেল কর্মচারী লিটন মিয়াকে আটক করার পর তার হেফাজতে থাকা আঠারো পিস ইয়াবা ও বিশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে হোটেল ব্যাবসার আড়ালে প্রাকাশ্যে দীর্ঘদিন যাবত মাদক কারবার চালিয়ে আসছিল।
পৃথক আরেকটি অভিযানে দুপুর দুইটার সময় পলতাকান্দা এলাকার মাদক কারবারী শেফালীর বসত ঘরে তল্লাশি করে আটাত্তর পিস ইয়াবা উদ্ধার সহ তাকে আটক করা হয়। একই সময়ে দশ গ্রাম গাঁজা সহ আবুল বাশার নামে আরো একজনকে আটক করা হয়েছে।
সহকারী কমিশনার ভূমি (ভৈরব) ও বাংলাদেশ আনসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ এর ভৈরব সার্কেলর কর্তৃক মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে মোট ছিয়ানব্বই পিস ইয়াবা ট্যাবলেট ও ত্রিশ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক নারীসহ তিন জনকে আটক করেছে। এ ঘটনায় পরিদর্শক চন্দন গোপাল সুর ও উপ-পরিদর্শক মো:সাইকুল ইসলাম তালুকদার বিজ্ঞ নির্বাহীু ম্যাজিস্ট্রেট জনাব এ.এইচ.এম আজিমুল হক মহোদয়ের নিকট প্রসিকিউশন দায়ের করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামি মো: লিটন মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা অর্থদন্ড, আসামী শেফালী বেগমকে এক বছরের কারাদন্ড ও পাঁচহাজার টাকা অর্থদন্ড এবং আসামী আবুল বাশার কে এক মাসের কারাদন্ড ও একশত টাকা অর্থদন্ড প্রদান করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host