Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে লিখিত রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত।

আলাল উদ্দিন
প্রকাশকাল : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক লিখিত রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চারটি গ্রুপে ষষ্ঠ শ্রেণি থেকে মাস্টার্স পর্যায়ের দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।
শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা। মাসব্যাপী জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিরাপদ সড়ক, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, পথচারীদের দায়িত্ব ও সড়ক ব্যবহারকারীদের সচেতনতার বিভিন্ন দিক নিয়ে লিখিত রচনা লেখেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর। তিনি প্রতিযোগিতার বিভিন্ন কক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, ভৈরব থানার অফিসার ইনচার্জ ও নিসচার উপদেষ্টা, মোহাম্মদ মাহবুবুর রহমান, ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান, ভৈরব প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মোঃ মোস্তাফিজ আমিন, নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন এবং বিদ্যালয়ের সভাপতি আজহারুল ইসলাম রিদম।
এ ছাড়া মাসব্যাপী জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, সদস্য সচিব রাকিব হোসাইন, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন ও সাবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক মোঃ জাকির হোসাইন বিএসসি,সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা রহমান সুধা, কার্যকরী সদস‍‍্য, ফরহাদ আহমেদ, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, তাসলিমা খাতুন লিছা, মহুয়া আক্তার, ফারিয়া ইসলাম, ফারজানা সাদেহা ও রঞ্জিতা বেগম।
নিসচা ও উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ডা. কিশোর কুমার ধর বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়ক ব্যবহারকারী প্রত্যেকের দায়িত্বশীল আচরণ প্রয়োজন। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করা গেলে ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
নিসচা ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে জনসচেতনতার বিকল্প নেই। শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে নিরাপদ সড়কের বার্তা পরিবার ও সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
রচনা প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের সামনে কয়েকটি ফলজ গাছের চারা রোপণ করা হয়। এ সময় অতিথি, নিসচা ও জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকরা জানান, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় ভৈরবে আরও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host