Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

ভৈরবে চাঁদা না দেয়ায় কারখানা মালিকদের পিটিয়ে আহত করল সন্ত্রাসীরা। ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশকাল : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ভৈরবে চাঁদার দাবি করে না পেয়ে একটি কারখানার দুই মালিককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহতরা হল নুরুল হক (৪৫) ও তার ভাই মাসুদ রানা (৪০)। ঘটনার সময় সন্ত্রাসীরা তাদের কাছ থেকে ১৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ করা হয়।  আজ রোববার দুপুর দুইটার দিকে শহরের চন্ডিবের এলাকায় ঘটনাটি ঘটে। আহত নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে ডাক্তারগন।  দুই ভাই চন্ডিবের এলাকার খাঁজা স্টিল ইন্ডাষ্ট্রিজ’র মালিক। এই কারখানায় গুনা উৎপাদন হয়। শহরের চন্ডিবের এলাকার মৃত সহীদ মিয়ার ছেলে তারা দুইভাই।

আহত নুরুল হক জানান, তারা দুই ভাই মিলে তাদের এলাকায় কয়েক বছর আগে খাঁজা স্টিল ইন্ডাষ্ট্রিজ নামে একটি গুনা তৈরির কারখানা প্রতিষ্ঠা করেন। কারখানাটি লাভজনক হওয়ায় এলাকার মোহাম্মদ আলী ও তার ছেলেরাসহ কয়েকজন সন্ত্রাসী প্রায় সময় আমাদের  কাছে চাঁদা দাবি করে আসছিল। প্রথমে তাদের ভয়ে মাঝেমধ্য তাদেরকে চাঁদা দিত। তবে চাঁদা দেয়ার কথা কাউকে বলতনা তারা। ইদানিং সন্ত্রাসীরা মোটা অংকের টাকা চাঁদা দাবি করতে থাকে। পরে তারা চাঁদা দিতে অস্বীকার করে। ঘটনায় মোহাম্মদ আলীসহ তার ছেলে ও কয়েকজন সন্ত্রাসী মিলে আজ রোববার দুপুর দুইটার দিকে হঠাৎ করে  কারখানার দুই মালিকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় তারা দুইভাই মালিক ১৬ লাখ টাকা নিয়ে কারখানা থেকে বের হয়ে  ব্যাংকে যাচ্ছিল। ঘটনার সময় দুইজনকে দেখেই  সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর আহত করে। এতে দুজনের হাত – পায়ে দা দিয়ে কুপিয়ে জগম করলে তারা মাটিতে লুটিয়ে পড়লে তাদের ১৬ লাখ টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাদের আত্মীয়-স্বজন দ্রুত ঘটনাস্থলে এসে দুজনকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এসময় কর্তব্যরত  চিকিৎসক নুরুল হকের অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে এবং তার ছোট ভাই মাসুদ রানাকে হাসপাতালেই চিকিৎসা দিচ্ছে।

আহতদের ভগ্নিপতি মোঃ রবিন মোল্লা বলেন, সন্ত্রাসী মোহাম্মদ আলী দীর্ঘদিন যাবত আমার শ্যালকদের নিকট মোটা অংকের চাঁদা দাবি করছিল।  তারা চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা আজ দুপুরে ঘটনাটি ঘটিয়েছে।

এবিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবদুল করিম বলেন, আহত দুজনের মধ্য নুরুল হকের দুই পায়ে গুরুতর আহত হয়েছে। তার একটি পা ভেঙ্গে গেছে। তাই তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। অপরজন মাসুদ রানাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তারও হাত পায়ে গুরুতর আঘাত রয়েছে।

প্রতিপক্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলীসহ তার সঙ্গের কাউকে বক্তব্য নেয়ার জন্য  পাওয়া যায়নি। ঘটনার পর পর লোকজন আসার আগেই তারা টাকার ব্যাগসহ পালিয়ে গেছে। একারনে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ভৈরব থানার উপ-পরিদর্শক আসিবুর রহমান জানান,  খবর পেয়ে ওসি সাহেবের নির্দেশে  আমরা হাসপাতালে এসে আহতদের দেখে তাদের সাথে কথা বলেছি। ভূক্তভূগীরা অভিযোগ দিলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host