Logo

ভৈরবে গাঁজাসহ ২ জন আটক

প্রতিনিধি :
প্রকাশকাল : রবিবার, ১৭ মে, ২০২৬

ভৈরবে গাঁজাসহ ২ জন আটক

ভৈরব প্রতিনিধি ।।

ভৈরবে গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা। আজ ১৭ মে রবিবার দুপুর ২টার সময় রেলওয়ে স্টেশন রোডের খাজা বাবা দান বাক্সের সামনের একটি দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো আমলাপাড়া এলাকার মৃত কাদির মিয়ার ছেলে মুছা মিয়া (৪৮) ও একই এলাকার মৃত আল আমিন মিয়ার ছেলে সুজন মিয়া (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব রেলওয়ে জংশন স্টেশন রোডের খাজা বাবা দান বাক্সের সামনে একটি দোকানে তল্লাশি অভিযান চালানো হয়। তথ্য মতে একটি দোকানের ভেতর থেকে মুছা মিয়ার হেফাজতে ১ কেজি ও সুজন মিয়ার হেফাজতে থাকা ৩শ গ্রাম গাঁজা উদ্ধারসহ জব্দ করে তাদেরকে নিষিদ্ধ মাদকদ্রব্য বিক্রির অপরাধে আইনের আওতায় আনা হয়েছে। মোবাইল কোটের মাধ্যমে আটককৃত মুছা মিয়াকে ৮ মাসের কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড এবং সুজন মিয়াকে ৩ মাসের কারাদন্ড ও ১ শ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এ.এইচ.এম আজিমুল হক।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host