Logo

ব্যাবসায়ীদের নৌকার ইঞ্জিন বিকল করে পালিয়ে যায় ডাকাতের দল।। ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ

প্রতিনিধি :
প্রকাশকাল : শনিবার, ১৬ মে, ২০২৬

ব্যাবসায়ীদের নৌকার ইঞ্জিন বিকল করে পালিয়ে যায় ডাকাতের দল।। ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।।
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বাদাম ব্যবসায়ীদের নৌকায় ডাকাের দল হামলা চালিয়ে ধারালো অস্ত্রের মুখে ব্যাবসায়ীদের জিম্মি করে লুটে নিয়েছে ৩৫ লাখ টাকা। ডাকাতি শেষে যাবার সময় ভুক্তভোগী৷ ব্যাবসায়ীদের নৌকার ইঞ্জিনটিও বিকল করে পালিয় যায় ৬ জনের ডাকাত দল। ১৬ মে শনিবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও ভৈরব মেঘনা নদীর মোহনার মাঝামাঝি এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি শেষে ব্যবসায়ীদের নোকার ইঞ্জিনটি অচল করে ডাকাতদল পালিয়ে যায়। খবর পেয়ে ভৈরব নৌ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে ভুক্তভোগী ব্যবসায়ীদের উদ্ধার করে।
পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, পৌর শহরের চন্ডিবের এলাকার বাসিন্দা ভুক্তভোগী বাদাম ব্যবসায়ী মাসুম আহমেদ, শামীম আহমেদ ও ফরহাদ আহমেদ সম্পর্কে তারা তিন ভাই। ভৈরব বাজারে ‘এন এম ব্রাদার্স’ নামে তাদের একটি বাদাম ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে।
আজ শনিবার ভোর সোয়া পাঁচটার দিকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপকসহ ১০ জন কর্মচারীকে নিয়ে তাঁরা ভৈরব বাজার ঘাট থেকে নৌকায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাইশমৌজা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। সকাল ৬টার দিকে ব্যবসায়ীদের নৌকাটি ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকায় পৌঁছলে ইঞ্জিনচালিত আরেকটি নৌকায় করে একদল ডাকাত এসে তাদের উপর হামলা চালায়। ডাকাতদল নৌকায় উঠে অস্ত্রের মুখে ব্যবসায়ীদের জিম্মি করে তাদের সাথে থাকা বস্তায় রাখা ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এন.এম. ব্রাদার্সের পরিচালক শামীম আহমেদ জানান, বাইশমৌজা বাজারে এপ্রিল থেকে জুন পর্যন্ত সপ্তাহে শনি ও মঙ্গলবার বাদাম কেনা বেচার হাট বসে। তারা প্রায় পাঁচ বছর ধরে ওই বাজার থেকে বাদাম ক্রয় করে আসছিলেন। আজও তারা বাদাম ক্রয় করার উদ্দেশ্যে যাচ্ছিল।ঘটনার সময় ছয় জনের ডাকাত দলের সদস্যরা ব্যাবসায়ীদের নৌকায় উঠে প্রায় ১৫ মিনিটের অবস্থান নিয়ে মাঝি ও ব্যাবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে লুটপাট চালায়। লুটপাট শেষে ডাকাতদল যাবার সময় ব্যাবসায়ীদের নৌকার ইঞ্জিনটি বিকল করে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী শামীম আহমেদ সংশ্লিষ্ট নৌ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান চৌধুরী বলেন, ঘটনাস্থলটি ভৈরব থানা এলাকার অন্তর্ভুক্ত নয়। তবে ব্যবসায়ীরা ভৈরবের বাসিন্দা। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও ডাকাত দলটিকে ধরতে ভৈরব নৌ থানা পুলিশ অভিযানে নেমেছেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host