Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

বেলাবোতে শারদীয় দুর্গাপূজা পূজামণ্ডপ পরিদর্শন করেন-স্বাস্থ্য মন্ত্রী

মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
প্রকাশকাল : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী আলহাজ্ব এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন,দেশের সকল নাগরিকের ধর্মীয় উৎসব নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সরকার এবং দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।

সোমবার (১৯ অক্টোবর) রাতে বেলাবো উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের
শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ সশরীরে পরিদর্শন কালে মন্ত্রী এ সব কথা বলেন। এসময় তিনি সম্প্রীতি বজায় রেখে সবাইকে শারদীয় উৎসব উদযাপনের আহ্বান জানান। পরিদর্শনকালে তিনি উপজেলার সকল পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার খোঁজখবর নেন।পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়োজিত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। গত ১৭ অক্টোবর মন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে মনোহরদী ও বেলাবো উপজেলার ৮০টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন। এ সময় পূজা মণ্ডপ পরিদর্শন কালে মন্ত্রীর সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, বেলাবো থানা অফিসার ইনচার্জ এস.এম আমান উল্লাহ, যুবদলের আহবায়ক আক্তারুজ্জামান। এছাড়াও স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ রিপোট লেখা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রী সরদার মো..সাখাওয়াত হোসেন বকুল উপজেলার খালিয়া কান্দী , নারায়ণপুর, বেলাবো বাজারের ২টি শারদীয় দুর্গাপূজা পূজামণ্ডপ পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host